বিনোদ আরও জানিয়েছেন, কুড়ি দিন আগে আবেদন করলেও এখনও জিএসটি নম্বর পাননি। পোস্টে লিখেছেন, 'আগামিকাল আমি একটি অপরাধ করতে চলেছি। ঘুষ দেওয়া এবং নেওয়া- দুটোই অপরাধ।'
.jpg.webp)
নির্মলা সীতারামন
শেষ আপডেট: 1 June 2025 01:31
দ্য ওয়াল ব্যুরো: জিএসটি রেজিস্ট্রেশনের (GST Registration) জন্য ঘুষ দিতে হচ্ছে, না হলে কাজ হবে না, এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন বিনোদ গুপ্তা নামের এক ব্যক্তি। ভি জি লার্নিং ডেস্টিনেশনের প্রতিষ্ঠাতা লিংকডিন পোস্টে দাবি করেন, 'তাঁর প্রতিষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন করাতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন তিনি।' সেই ভাইরাল পোস্ট নিয়েই এবার নিজের প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman)।
বিনোদ গুপ্তার পোস্টটি শেয়ার করেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী লেখেন, 'করদাতাদের সেবা করা আমাদের দায়িত্ব। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই স্বচ্ছতা বজায় রাখতে হবে, এভাবেই আমরা বিশ্বাস অর্জন করতে পারি। আমি আশা করব জিএসটি বোর্ড এবং কর্মকর্তারা সাধারণ মানুষের সমস্যা সমাধানে সতর্ক হবেন এবং দ্রুত সমাধান খুঁজে দেবেন।'
বিনোদ আরও জানিয়েছেন, কুড়ি দিন আগে আবেদন করলেও এখনও জিএসটি নম্বর পাননি। পোস্টে লিখেছেন, 'আগামিকাল আমি একটি অপরাধ করতে চলেছি। ঘুষ দেওয়া এবং নেওয়া- দুটোই অপরাধ। আমার প্রতিষ্ঠানের জন্য জিএসটি রেজিস্ট্রেশনের আবেদন করেছি ২০ দিন আগে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে আমার স্ত্রী এবং মেয়েও যুক্ত।'
ঘুষের টাকা না দেওয়ার কারণে নানা বাধা আসতে শুরু করে, অভিযোগ ওই ব্যক্তির। 'এখনও নম্বর হাতে আসেননি। তাই এবার ঘুষ দিয়েই কাজ সম্পূর্ণ করব', পোস্টে জানান বিনোদ। তাঁর পোস্ট দ্রুত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীকালে পোস্টটি লিংকডিন থেকে সরিয়ে নেওয়া হলেও তার স্ক্রিনশট সর্বত্র ঘুরতে থাকে।
মামলা-মোকাদ্দমা বিশেষজ্ঞ অভিষেক রাজা 'রাম'-এর নজরেও পোস্টের স্ক্রিনশটটি আসে। তিনিও সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট কাস্টমসকে ট্যাগ করে এই সংক্রান্ত অভিযোগ জানান। এমনকি তিনি বিভাগ পরিচালনাকারী কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
তাঁর পোস্টে লেখা ছিল, জিএসটি রেজিস্ট্রেশনে দুর্নীতির বাস্তবতা সম্পর্কে সিবিআইসি-র কোনও ধারণাই নেই। তাঁদের কর্মকর্তারা এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন যে বিনোদ গুপ্তা মহাশয়কে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশকে দুর্নীতিমুক্ত করতে বাঁচাতে শীর্ষ কর্তাদের এখনই হাত শক্ত করতে হবে।'
এই পোস্টের জবাব দেয় সিবিআইসি। তাদের তরফে জানান হয়, 'গত ২৬ মে বিনোদ গুপ্তা রেজিস্ট্রেশনের আবেদন করেছিলেন। তাঁর চুক্তিপত্রে একটি পদ না থাকার কারণে প্রক্রিয়ায় জটিলতা আসে। আবেদনকারীকে এটি জানানো হলেও এখনও কোনও সদুত্তর আসেনি।'