Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় নার্সের ফাঁসি ১৬ জুলাই, শেষ চেষ্টাও ব্যর্থ হল

শেষ রক্ষা আর হল না। ইয়েমেনে ব্যবসায়িক অংশীদার তথা এক ইয়েমেনি নাগরিককে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত কেরলের নার্স নিমিশা প্রিয়াকে আগামী ১৬ জুলাই ফাঁসিতে ঝোলানো হবে। 

ভারতীয় নার্সের ফাঁসি ১৬ জুলাই, শেষ চেষ্টাও ব্যর্থ হল

নিমিশা প্রিয়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 8 July 2025 22:01

দ্য ওয়াল ব্যুরো: শেষ রক্ষা আর হল না। ইয়েমেনে ব্যবসায়িক অংশীদার তথা এক ইয়েমেনি নাগরিককে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত কেরলের নার্স নিমিশা প্রিয়াকে আগামী ১৬ জুলাই ফাঁসিতে ঝোলানো হবে। প্রায় এক দশক ধরে চলা এই আইনি লড়াই, কূটনৈতিক চেষ্টা—সবই ব্যর্থ হয়েছে। শেষ আশাটুকুও আর রইল না।

কেরলের পালাক্কড় জেলার বাসিন্দা নিমিশা পেশায় একজন নার্স। স্বামী টমি থমাস ও কন্যাকে নিয়ে তিনি ২০০৮ সাল থেকে ইয়েমেনে থাকতেন। সেখানে একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন তিনি। ২০১৪ সালে স্বামী ও কন্যা ফিরে এলেও, নিজের ক্লিনিক খোলার স্বপ্ন নিয়ে ইয়েমেনে থেকে যান নিমিশা।

সেই সময়েই পরিচয় হয় ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহদির সঙ্গে। মাহদি ক্লিনিক খোলায় সাহায্য করার প্রতিশ্রুতি দেন। কারণ, ইয়েমেনের আইন অনুযায়ী, কোনও বিদেশিকে ব্যবসা শুরু করতে হলে দেশের নাগরিককে অংশীদার করতে হয়। সেই মতো ২০১৫ সালে দু’জনে মিলে একটি ক্লিনিক শুরু করেন। কিন্তু ব্যবসায়িক সম্পর্কে শিগগিরই ফাটল ধরে।

নিমিশার পরিবারের অভিযোগ, ধীরে ধীরে নিমিশার সব টাকা আত্মসাৎ করেন মাহদি। তাঁকে মাদক সেবনে বাধ্য করা হয়, এমনকি পাসপোর্ট কেড়ে নেওয়া হয় যাতে তিনি দেশে ফিরতে না পারেন। মাহদি আইনি নথিতে তাঁকে স্ত্রী বলেও দাবি করেন, ফলে প্রশাসনিক সাহায্য পাওয়াও কঠিন হয়ে দাঁড়ায় নিমিশার পক্ষে।

এই পরিস্থিতিতেই ২০১৭ সালে মাহদিকে খুনের অভিযোগে গ্রেফতার হন নিমিশা প্রিয়া। দীর্ঘ বিচারপর্বের পরে ২০২2 সালে ইয়েমেনের আদালত তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ২০২৩ সালের ৩০ ডিসেম্বর ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি সেই সাজায় অনুমোদন দেন। তখন থেকেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সময়সীমা ছিল ৩০ জানুয়ারির মধ্যে।

ভারতের বিদেশ মন্ত্রক বারবার কূটনৈতিক স্তরে হস্তক্ষেপ করে নিমিশার ফাঁসি রদের চেষ্টা করেছিল। কিন্তু ইয়েমেনের আইনি প্রক্রিয়ায় কোনওরকম ছাড় পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আগামী ১৬ জুলাই ফাঁসি কার্যকর হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। 


```