গত বৃহস্পতিবার টাকার জন্যই নিক্কির সঙ্গে অশান্তি শুরু হয় তাঁর স্বামী ও শাশুড়ি দয়ার। মারধর করা হয় তরুণীকে। এরপরই গায়ে পেট্রল ঢেলে জীবন্ত অবস্থায় গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় (Nikki Dowry Murder Case) বলে অভিযোগ
.jpg.webp)
নিক্কি হত্যাকাণ্ড
শেষ আপডেট: 26 August 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: নয়ডায় পণের দাবিতে ২৬ বছর বয়সী নিক্কির খুনের ঘটনায় মূল অভিযুক্ত মৃতার স্বামী বিপিনের পরকীয়া তত্ত্ব পুলিশের হাতে এসেছে। ২০২৪ সালে সেই প্রেমিকা বিপিনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। এই মামলায় নিক্কি নিজেও জড়িয়ে পড়েছিলেন বলে জানা গেছে (Nikki Dowry Murder Case)।
সূত্রে খবর, গত বছর অক্টোবরে গ্রেটার নয়ডার থানায় বিপিন ভাটির বিরুদ্ধে মারধরের অভিযোগে এফআইআর করেন এক তরুণী। অভিযোগ, এই ঘটনার কয়েকদিন আগেই নিক্কি ও তাঁর দিদি কাঞ্চন হাতেনাতে ধরে ফেলেছিলেন বিপিন ও তরুণীকে। নিজেকে নির্দোষ প্রমাণ করতেই প্রেমিকাকে মারধর করেছিলেন অভিযুক্ত।
গত বৃহস্পতিবার টাকার জন্যই নিক্কির সঙ্গে অশান্তি শুরু হয় তাঁর স্বামী ও শাশুড়ি দয়ার। মারধর করা হয় তরুণীকে। এরপরই গায়ে পেট্রল ঢেলে জীবন্ত অবস্থায় গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় (Nikki Dowry Murder Case) বলে অভিযোগ দিদি (সম্পর্কে জা-ও) কাঞ্চনের।
মৃতার বাবা জানিয়েছেন, 'আমার বড় মেয়ে ফোন করে বলে, বাবা নিক্কিকে জ্বালিয়ে মেরে দিয়েছে।' তিনি আরও বলেন, 'নিক্কির শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। ওকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মাঝপথেই মৃত্যু হয় মেয়ের।'
অন্যদিকে, নিজের চোখের সামনে মা'কে আগুনে পুড়তে দেখেছে ৭ বছরের সন্তান। সেও ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে পুলিশকে বয়ান দিয়েছে। জানা গেছে, ছেলেটি এখন তাঁর দাদু-দিদার সঙ্গে রয়েছে। নিক্কির বাবা বলেন, 'আমার নাতি প্রতিদিন মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করে। শুধু বলে যায়, ওঁরা আমার মার গায়ের আগুন লাগিয়ে দিয়েছে।'
কাঞ্চনের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ (Nikki Bhati Dowry Murder Case)। ইতিমধ্যেই নিক্কির স্বামী বিপিন, শ্বশুর-শাশুড়ি এবং দেওরকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলেছেন মৃতার পরিবার-সহ সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় একটি রিলে কাঞ্চন জানিয়েছেন, 'তিনি এবং নিক্কি একটি সালোঁ চালাতেন (Salon Business)। কিন্তু বিপিন বা তাঁর বাড়ির কেউই এটা পছন্দ করতেন না। নিক্কি নিজের শখে ইনস্টাগ্রামে রিল বানাতেন, তাতেও আপত্তি ছিল স্বামীর।
ইনস্টাগ্রাম রিলে কাঞ্চন আরও জানিয়েছেন, 'বোনের সাত বছরের একটি ছেলে আছে। ওর মুখের দিকে তাকিয়েই সব সহ্য করছিল। ভেবেছিল, আজ নয়তো কাল, সব ঠিক হয়ে যাবে এই আশাই করেছিল। কিন্তু আমরা বুঝতে পারিনি পরিস্থিতি এত মর্মান্তিক হয়ে যাবে।'
২০১৬ সালের ১০ ডিসেম্বর, নিক্কি ও কাঞ্চনের বিয়ে হয় বিপিন ও রোহিতের সঙ্গে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে শুরুতে গাড়ি, গয়না, এমনকী সন্তানের জন্মের পর বাইকও দাবি করা হয়েছিল। অভিযোগ উঠে আসে, বিপিন মদ্যপানে আসক্ত এবং এক মহিলার সঙ্গে সম্পর্কেও জড়িত ছিল। নিক্কির বাবার একটি মার্সিডিজ গাড়ি ছিল, সেটির ওপরও বিপিনের নজর ছিল। দাবি ছিল, হয় মার্সিডিজ দাও, নয়তো ৬০ লক্ষ টাকা।
নিক্কির পরিবার জানিয়েছে, প্রতিবার নির্যাতনের পর শ্বশুরবাড়ির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হত যে সব ঠিক হয়ে যাবে। এমনকী এ বছরের শুরুতে দুই বোনই বাবার বাড়ি চলে এসেছিলেন, পরে মিল-মিশের পর আবার শ্বশুরবাড়ি ফেরেন। কিন্তু এর ফলই হল মর্মান্তিক।