Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরও পাক-চর লুকিয়ে? বাংলা সহ ৭ রাজ্যে এনআইএ-র তল্লাশি অভিযান

কলকাতার পার্ক সার্কাস, খিদিরপুর, আলিপুর সহ নানা জায়গায় এনআইএ তল্লাশি অভিযান চালিয়েছে।

আরও পাক-চর লুকিয়ে? বাংলা সহ ৭ রাজ্যে এনআইএ-র তল্লাশি অভিযান

ফাইল ছবি

শেষ আপডেট: 31 May 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে (Pahalgam Attack) জঙ্গি হামলার ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহে এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে চর্চিত নাম হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা। তবে তাদের ছাড়া আরও অনেকে চরবৃত্তির (Spy) সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ গোয়েন্দাদের। সেই প্রেক্ষিতেই বিভিন্ন রাজ্যে একজোটে চলছে তল্লাশি অভিযান। শনিবার কলকাতা তথা পশ্চিমবঙ্গেও হানা দিয়েছে এনআইএ-র একটি দল (NIA Search Operation)।

কলকাতার পার্ক সার্কাস, খিদিরপুর, আলিপুর সহ নানা জায়গায় এনআইএ তল্লাশি অভিযান চালিয়েছে। শুধু বাংলায় নয়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযান চলেছে দিল্লি, হরিয়ানা, অসম, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের অন্তত ১৫ জায়গায়। ঠিক কী কারণে এই তল্লাশি অভিযান সে ব্যাপারে এনআইএ-র তরফে স্পষ্টভাবে জানান না হলেও, বিষয়টি স্পষ্ট যে চরবৃত্তির ইস্যুতেই এই অভিযান করছে তাঁরা।

পহেলগাম কাণ্ডের তদন্তভার পড়েছে এনআইএ-র কাঁধেই। ইতিমধ্যে তাঁরা একাধিক গ্রেফতারিও করেছে। তবে এখনও পর্যন্ত বাংলা থেকে এমন কেউ গ্রেফতার হননি যার সঙ্গে জঙ্গিযোগ রয়েছে। এখন আগামী দিনে এমন কোনও ঘটনা ঘটে কিনা তা দেখার বিষয়। ইতিমধ্যে, অন্য রাজ্যে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তথ্য সংগ্রহ করেছেন এনআইএ আধিকারিকরা। এছাড়া গত ২২ এপ্রিলের ঘটনার প্রত্যক্ষদর্শী যারা, তাদের সঙ্গেও কথা হয়েছে তাঁদের। এরই মধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ।

এখনও পর্যন্ত যারা পাক-চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছে তাদের সঙ্গে গত ২২ এপ্রিলের ঘটনার কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ ছিল কিনা, তার প্রমাণ আপাতত মেলেনি। কিন্তু অভিযুক্তদের জেরা করে কিছু না কিছু তথ্য যে মিলবে, তা মনে করছেন গোয়েন্দারা। প্রসঙ্গত, সম্প্রতি সিআরপিএফ-এর এক জওয়ানকেও গ্রেফতার করেছে এনআইএ।   
 


```