Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের তদন্তে কাশ্মীরের ৮ জায়গায় NIA-র তল্লাশি

কাশ্মীরের পুলওয়ামা, শোপিয়ান এবং কুলগাঁও জেলার আটটি ডেরায় এই তল্লাশি চলছে।

লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের তদন্তে কাশ্মীরের ৮ জায়গায় NIA-র তল্লাশি

গত মাসে লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণে ১৫ জনের মৃত্যুর পর থেকে হরিয়ানা, কাশ্মীর ও দেশের সর্বত্র এই মুখোশধারী জঙ্গিপনার তত্ত্ব বেরিয়ে আসে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 1 December 2025 11:56

দ্য ওয়াল ব্যুরো: মেধাজীবী-জঙ্গি গোষ্ঠীর খোঁজে সোমবার ভোর থেকে কাশ্মীরের আটটি জায়গায় তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। কাশ্মীরের পুলওয়ামা, শোপিয়ান এবং কুলগাঁও জেলার আটটি ডেরায় এই তল্লাশি চলছে। নয়াদিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর থেকে এই দেশে ঘাপটি মেরে থাকা শিক্ষিত-মেধাজীবী সন্ত্রাসবাদের হদিশ পায় কেন্দ্রীয় সংস্থাগুলি। তারপর থেকেই বিভিন্ন জায়গায় এদের খোঁজে তল্লাশি চলছে।

গত মাসে লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণে ১৫ জনের মৃত্যুর পর থেকে হরিয়ানা, কাশ্মীর ও দেশের সর্বত্র এই মুখোশধারী জঙ্গিপনার তত্ত্ব বেরিয়ে আসে। এনআইএ-র দল শোপিয়ানে মৌলবি ইরফান আহমেদ ওয়াগের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে, এই ওয়াগেই মেধাজীবী সন্ত্রাসবাদী তৈরির মূল কারিগর। ওয়াগের মগজধোলাইয়ের মাধ্যমে শিক্ষিত মুসলিমদের কট্টরপন্থী আদর্শে উদ্বুদ্ধ করা হয় এবং এই লোকটিই এ ধরনের জঙ্গি গোষ্ঠীতে দেশীয় মুসলিমদের নিয়োগ কর্তা বলে তদন্তকারীদের সন্দেহ।

অক্টোবরে ওয়াগেকে পুলিশ গ্রেফতার করেছিল। গত মাসে তাকে এনআইএ নিজেদের হেফাজতে নেয়। পুলওয়ামা জেলার কয়েল, চান্দগাঁও, মালঙ্গপুরা ও সাম্বুরা এলাকাতেও তল্লাশি চালাচ্ছে এনআইএ টিম। এই এলাকার কয়েকজনের দিল্লির গাড়ি বিস্ফোরণের ঘটনায় হাত আছে বলে সন্দেহ। এছাড়াও তদন্তকারী সংস্থা ডঃ আহমেদ রাঠেরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। নভেম্বরের প্রথম সপ্তাহে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ।


```