Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

পণ না দেওয়ায় নববধূকে শ্বশুরবাড়িতে ঢুকতে বাধা! গেটের সামনেই ধরনায় বসলেন তরুণী

শালিনী সিঙ্ঘল ৩০ মার্চ অবস্থান শুরু করেন। এখনও রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছেন তিনি।

পণ না দেওয়ায় নববধূকে শ্বশুরবাড়িতে ঢুকতে বাধা! গেটের সামনেই ধরনায় বসলেন তরুণী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 April 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো: পণের দাবিতে শ্বশুরবাড়িতে ঢুকতে দিল না লোকজন। প্রতিবাদে দরজার সামনে অবস্থান-বিক্ষোভ শুরু তরুণীর। ঘটনা উত্তরপ্রদেশের এ টু জেড কলোনির।

শালিনী সিঙ্ঘল ৩০ মার্চ অবস্থান শুরু করেন। এখনও রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছেন তিনি। অভিযোগ, স্বামী প্রণব সিঙ্ঘল এবং তাঁর পরিবার ৫০ লক্ষ টাকা পণের দাবি পূরণ না হওয়ায় তাঁকে ঘরে ঢুকতে দেয়নি।

৩০ বছর বয়সি শালিনীর ২ ফেব্রুয়ারি বিয়ে হয় ৩২-এর প্রণবের সঙ্গে। বিয়ের পর ১৫ ফেব্রুয়ারি দম্পতি ইন্দোনেশিয়ায় হানিমুনে যান এবং ১০ দিন পর দেশে ফেরেন। শালিনী ৫ মার্চ পর্যন্ত শ্বশুরবাড়িতেই ছিলেন। পরে হোলির জন্য নিজের বাড়ি যান। সেখান থেকে ৩০ মার্চ ফিরলে শুরু হয় সমস্যা। তাঁকে দেখে দরজা খুলতে রাজি হয়নি শ্বশুরবাড়ির লোকজন। জোর করে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে বাধ্য হয়ে বাড়ির সামনে অবস্থান শুরু করেন।

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রণব। তাঁর পাল্টা দাবি, স্ত্রী শালিনী ভয় দেখাচ্ছেন এবং এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। বলেন, 'আমরা ভীত, বিশেষ করে মেরঠের ব্লু ড্রাম ঘটনার পর থেকে তো বটেই। শালিনী আমাদের ভয়ঙ্কর পরিণতির হুমকি দিয়েছেন। তাই আমরা বাড়িতে ঢুকতে দিতে পারছি না।'

এই প্রসঙ্গে নিউ মান্ডি এলাকার সার্কল অফিসার রূপালি রাও জানান, এখনও পর্যন্ত তরুণীর তরফে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'


```