Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্বশুরবাড়িতে ঘর থেকে নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা - প্রাথমিক অনুমান পুলিশের

গত জুন মাসে বিয়ে হয় সরিতার। স্বামী অভিষেক একটি বেসরকারি সংস্থায় কাজ করেন এবং বেশিরভাগ সময় বাইরে থাকেন।

শ্বশুরবাড়িতে ঘর থেকে নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা - প্রাথমিক অনুমান পুলিশের

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 23 August 2025 21:01

দ্য ওয়াল ব্যুরো: ১৯ বছর বয়সি এক নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছে পুলিশ। গত শনিবার, অর্থাৎ ২৩ অগস্ট উত্তরপ্রদেশের বলিয়া জেলার শেখপুর গ্রামে ঘটে যাওয়া এই ঘটনা ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতার নাম সরিতা রাজভর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতের খাবার খাওয়ার পর রোজের মতোই নিজের ঘরে ঘুমোতে চলে যান সরিতা। শনিবার সকালে দীর্ঘক্ষণ বাইরে না আসায় চিন্তায় পড়ে যান শ্বশুরবাড়ির লোকজন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজায় ধাক্কা দেন তাঁরা। সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিতেই দেখা যায়, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে সরিতার দেহ।

খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি খতিয়ে দেখে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, গত জুন মাসে শেখপুর গ্রামের অভিষেক রাজভরের সঙ্গে বিয়ে হয় সরিতার। অভিষেক একটি বেসরকারি সংস্থায় কাজ করেন এবং বেশিরভাগ সময় বাইরে থাকেন। তাঁদের মধ্যে কোনও ঝামেলা চলছিল কিনা, শ্বশুরবাড়ির সঙ্গেই বা কেমন সম্পর্ক ছিল সরিতার, জানার চেষ্টা করছে পুলিশ। বয়ান নেওয়া হয়েছে সকলের। পণ সংক্রান্ত কোনও বিবাদ চলছিল কিনা, সেটাই বিশদে খতিয়ে দেখা হচ্ছে।

হঠাৎ এমন চরম সিদ্ধান্ত কেন নিলেন সরিতা, ভেবে পাচ্ছেন না পরিবারের মানুষ।

পুলিশ আরও জানিয়েছে, “আত্মহত্যার কারণ এখনঅ স্পষ্ট নয়। আমরা ঘটনার তদন্ত করছি।”


```