Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

নেপালের সেনাপ্রধান হাত গুটিয়ে নিতেই ইস্তফা ওলির, ‘চিকিৎসা’ করাতে দুবাই যাত্রা প্রধানমন্ত্রীর?

প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিরাপদে দেশত্যাগের জন্যও সেনাপ্রধানের কাছে কাতর অনুরোধ জানিয়েছিলেন ওলি। তখনই সেনাপ্রধান তাঁকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেন। সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ালে একমাত্র তবেই বাহিনী পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামবে। তখনই ওলির কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় যে, তাঁর রাজদণ্ডের সূর্য অস্তগামী হওয়া সময়ের অপেক্ষা।

নেপালের সেনাপ্রধান হাত গুটিয়ে নিতেই ইস্তফা ওলির, ‘চিকিৎসা’ করাতে দুবাই যাত্রা প্রধানমন্ত্রীর?

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 9 September 2025 17:12

দ্য ওয়াল ব্যুরো: প্রত্যাশামতোই মঙ্গলবারেই ইস্তফা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (KP Sharma Oli)। জেন জির দুর্নীতিগ্রস্ত সরকার বিরোধী আন্দোলনের ২৪ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন ওলি। সেনা সূত্র জানিয়েছে, ইস্তফা দেওয়ার আগে প্রধানমন্ত্রী ওলি নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগডেলের সঙ্গে ফোনে সেনা সাহায্য চান। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী নামাতে বলেন তিনি। এমনকী প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিরাপদে দেশত্যাগের জন্যও সেনাপ্রধানের কাছে কাতর অনুরোধ জানিয়েছিলেন ওলি। তখনই সেনাপ্রধান তাঁকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেন। সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ালে একমাত্র তবেই বাহিনী পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামবে। তখনই ওলির কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় যে, তাঁর রাজদণ্ডের সূর্য অস্তগামী হওয়া সময়ের অপেক্ষা।


 

মন্ত্রী ও প্রধানমন্ত্রীকে বাঁচাতে ও পালাতে সাহায্য করার জন্য প্রায় ডজনখানেক হেলিকপ্টার উড়ে যায় ভাইসেপতি মন্ত্রী আবাসন এলাকা থেকে। তাঁদের সকলকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেই খবর পেয়ে গণঅভ্যুত্থানকারী প্রতিবাদীরা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেও জড়ো হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়া খবরে প্রতিবাদীরা বিমানবন্দরের ধারে ড্রোন, লেজার লাইট ও আতসবাজি ধরিয়ে বিমান চলাচলে বাধা দিতে থাকে। যার ফলে নেপালের বিমানবন্দরগুলি থেকে বিমান চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়ে।
সোমবার থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে নবীন প্রজন্মের ছেলেমেয়েরা প্রবল বিক্ষোভ শুরু করে। সেই আন্দোলন দমন করতে সরকার ব্যাপক দমনপীড়ন চালালে প্রায় ২০ জনের মৃত্যু ও কয়েক শতাধিক জখম হন। তারই বিরুদ্ধে শাসক জোট সরকারের ভিতরে বাইরে প্রবল সমালোচিত হন। একের পর এক তাঁর মন্ত্রীরা পদত্যাগ করতে শুরু করেন। বিরোধী দলও তাঁর পদত্যাগ দাবি করে। শেষমেশ সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে বলার পর পদত্যাগ করলেন ওলি।
 

সূত্রে জানা গিয়েছে বেসরকারি হিমালয় এয়ারলাইন্সের বিমানে ওলি দুবাই পালিয়ে যেতে পারেন। সেনাবাহিনীর কাছে সেই মিনতিই করে রেখেছেন তিনি। যদিও ওলি চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন বলে সরকারিভাবে জানানো হবে। ঘনিষ্ঠ সূত্র জানা গিয়েছে, আপাতত উপপ্রধানমন্ত্রীর ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেশত্যাগ করছেন ওলি। অন্তর্বর্তী কিংবা সর্বদল সরকার নির্বাচন পর্যন্ত কাজ চালাতে পারে। তবে সবটাই নির্ধারিত হবে সরকারিভাবে ওলির দেশত্যাগের নিশ্চিত খবরের পর।


```