Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

NCERT-র অষ্টম শ্রেণির নতুন বইয়ে দিল্লির সুলতান ও মুঘল আমলের ‘নৃশংসতা’র ছবি

বিশেষত এই বইয়ে দিল্লি সুলতানিশাহি ও মুঘল আমলে (Delhi Sultanate and the Mughal period) ধর্মীয় অসহিষ্ণুতার উপর জোর দিয়ে বেশ কিছু দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে।

NCERT-র অষ্টম শ্রেণির নতুন বইয়ে দিল্লির সুলতান ও মুঘল আমলের ‘নৃশংসতা’র ছবি

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 16 July 2025 11:56

দ্য ওয়াল ব্যুরো: দ্য ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) অষ্টম শ্রেণির সমাজ বিজ্ঞানের (Social Science Textbook) পাঠ্যবইয়ে বেশকিছু পরিবর্তন এনেছে। বিশেষত এই বইয়ে দিল্লি সুলতানিশাহি ও মুঘল আমলে (Delhi Sultanate and the Mughal period) ধর্মীয় অসহিষ্ণুতার উপর জোর দিয়ে বেশ কিছু দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে।

সুলতানিশাহি ও মুঘল আমলের সামাজিক ইতিহাস এই বইতে প্রথম অন্তর্ভুক্ত করা হল। যেখানে মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবরকে একজন নিষ্ঠুর ও নির্মম সম্রাট বলে বর্ণনা করা হয়েছে। শহরের সমস্ত বাসিন্দাকে কোতল করেছিলেন বলে উল্লেখ রয়েছে। মুঘল সম্রাট আকবরকে নৃশংসতা ও সহনশীলতার মিশ্রণ বলা হয়েছে। ঔরঙ্গজেবকে মন্দির ও গুরুদ্বার ভেঙে ফেলার নায়ক হিসেবে চিহ্নিত করেছে এই বই।

NCERT একটি বিধিনির্দিষ্ট ঘোষণাপত্রও সংযোজন করেছে এই সমাজ বিজ্ঞান বইয়ে। ইতিহাসের কিছু অন্ধকারময় সময় (Note on Some Darker Periods in History) বলে উল্লিখিত এই নোট অংশে ডিসক্লেমার দিয়ে লেখা রয়েছে, অতীতের এই ঘটনাবলির জন্য আজকের কাউকে কেউ দোষী সাব্যস্ত করতে পারবে না।

NCERT অষ্টম শ্রেণির সমাজ বিজ্ঞান বইয়ের প্রথম পর্ব প্রকাশ করেছে। যার নাম ‘Exploring Society: Indian and Beyond’। এই বইটি চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু করা হচ্ছে। যদিও ১৩-১৮ শতকের আমলের ইতিহাস এর আগেই সপ্তম শ্রেণির বইয়ের পাঠ্য রয়েছে। তবে সংস্থার বক্তব্য, দিল্লির সুলতানি আমল, মুঘল ও মারাঠা রাজশক্তির কথা নতুন পাঠ্যসূচিতে অষ্টম শ্রেণির পড়ুয়াদের কাছে পরিচয় করানো হল।

বইয়ের একটি অধ্যায়- ‘Reshaping India's Political Map’-এ ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দীর ইতিহাস রয়েছে। সেখানে সুলতান বংশের উত্থান-পতন ও বিজয়নগর সাম্রাজ্যের লড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে। মুঘল আমলের উত্থান-পতনের সঙ্গে মারাঠা ও শিখ শক্তির উত্থানের কথাও রয়েছে।


```