Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আজকের যুদ্ধ গতকালের অস্ত্রপাতি দিয়ে জেতা যাবে না, সাফ জানালেন CDS অনিল চৌহান

আজকের যুদ্ধকৌশল তৈরি করতে হবে আগামিদিনের প্রযুক্তি নির্ভর করে। রদ্দি অস্ত্রপাতি, পুরনো দিনের সমরসজ্জা দিয়ে তা প্রতিরোধ করা যায় না।

আজকের যুদ্ধ গতকালের অস্ত্রপাতি দিয়ে জেতা যাবে না, সাফ জানালেন CDS অনিল চৌহান

চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান।

শেষ আপডেট: 16 July 2025 11:03

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দ্রুত আধুনিকীকরণ জরুরি। বুধবার দেশের প্রতিরক্ষা অস্ত্র-সরঞ্জামের অত্যাধুনিকীকরণের উপর জোর দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান। তিনি বলেন, আজকের যুদ্ধকৌশল তৈরি করতে হবে আগামিদিনের প্রযুক্তি নির্ভর করে। রদ্দি অস্ত্রপাতি, পুরনো দিনের সমরসজ্জা দিয়ে তা প্রতিরোধ করা যায় না।

নয়াদিল্লিতে ড্রোন এবং ড্রোন প্রতিরোধী আকাশ রক্ষাকবচ সংক্রান্ত এক কর্মশালায় ভাষণ দিচ্ছিলেন অনিল চৌহান। আধুনিক যুদ্ধে একেবারে সর্বশেষ প্রযুক্তির গুরুত্বের উপর জোর দিয়ে চৌহান বলেন, আমরা কোনওভাবেই গতকালের অস্ত্রপাতি দিয়ে আজকের যুদ্ধ জিততে পারব না। তাঁর কথায়, ভারতকে বিদেশি নির্ভর প্রযুক্তির যুদ্ধকৌশল ত্যাগ করতে হবে। কারণ, তা অনেকেই ব্যবহার করে।

সিডিএসের দাবি, আমদানি করা প্রযুক্তির উপর নির্ভর করে থাকলে, তা আমাদের যুদ্ধ প্রস্তুতিকে দুর্বল করে দেবে। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তানের সঙ্গে মিনি যুদ্ধ অপারেশন সিঁদুরের প্রসঙ্গও টেনে আনেন অনিল চৌহান। প্রতিরক্ষা বাহিনীর সর্বাধ্যক্ষ বলেন, পাকিস্তান ড্রোন এবং সমস্ত রকমের প্রচলিত অস্ত্রপাতি ব্যবহার করেছিল। যার প্রত্যেকটিকে আমরা নিষ্ক্রিয় করেছি তৎপরতার সঙ্গে।

পাকিস্তানের একটি ড্রোনও দেশের সামরিক বা অসামরিক এলাকার বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি। উল্লেখ্য, সম্প্রতি আইআইটি মাদ্রাজের সমাবর্তন অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও একই দাবি করেছিলেন। তিনিও দেশীয় প্রযুক্তির উপর জোর দিয়েছিলেন প্রতিরক্ষা ক্ষেত্রে। আধুনিক সংঘর্ষে ড্রোনের গুরুত্বের উপর জোর দিয়ে এদিনও সিডিএস চৌহান বলেন, সম্প্রতি যে যে সংঘর্ষগুলি হচ্ছে বা চলছে, তাতে দেখা যাচ্ছে ড্রোনের ভূমিকা কত অপরিসীম। ড্রোন অসাধ্যসাধন করতে পারে এমন ভাবনা আজ আর কল্পনা নেই। এর বাস্তবিক প্রতিফলন আমরা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি।


```