Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাথার দাম ছিল ৫ লক্ষ! ঝাড়খণ্ডে পুলিশের গুলিতে খতম আরও এক নকশাল নেতা

ওই নেতাকে নিকেশ করার পাশাপাশি কুন্দন খেরওয়ার নামের আরও এক নকশাল নেতাকে গ্রেফতার করা হয়েছে।

মাথার দাম ছিল ৫ লক্ষ! ঝাড়খণ্ডে পুলিশের গুলিতে খতম আরও এক নকশাল নেতা

ফাইল ছবি

শেষ আপডেট: 26 May 2025 16:44

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত চলছিল গুলির লড়াই। তাতেই মৃত্যু (Death) হয়েছে এক নকশাল নেতার (Naxal Leader)। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় (Jharkhand Latehar District) এই সাফল্য পেয়েছে পুলিশ। সূত্রের খবর, মৃত মণীশ যাদব নামে ওই নকশাল নেতার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

পালামু ডিআইডি ওয়াই এস রমেশ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে লাতেহার জেলার ওই অঞ্চলে অভিযান চালিয়েছিল পুলিশের বিশেষ টিম। সেই সময়ে লুকিয়ে থাকা কয়েকজন নকশাল নেতার সঙ্গে সংঘাত হয় তাঁদের। দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই। শেষে সোমবার ভোরে ওই নকশাল নেতাকে মারতে সক্ষম হয় বাহিনী।

ওই নেতাকে নিকেশ করার পাশাপাশি কুন্দন খেরওয়ার নামের আরও এক নকশাল নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার মাথার দাম ১০ লক্ষ টাকা রাখা হয়েছিল। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি অটোমেটিক রাইফেলও উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত, মাত্র দুদিন আগে ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদ (জেজেএমপি) প্রধান পাপ্পু লোহরা এবং সাব-জোনাল কমান্ডার প্রভাত গাঞ্জুকে এনকাউন্টারে খতম করেছিল জেলা পুলিশ। 

ধৌনা এবং করমখার অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে পুলিশ-নকশাল গুলি যুদ্ধ হয়েছিল। পুলিশ জানিয়েছে, মণীশ যাদব সহ একাধিক নকশাল নেতা জঙ্গলের মধ্যে দিয়ে জায়গা পরিবর্তন করছিল। গোপন সূত্রে এই খবর পাওয়ার পরই সেখানে অভিযান চালান হয়েছিল। 


```