Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

টেকনিক্যাল সমস্যায় পরিষেবায় বড়সড় ধাক্কা, এআই সামিটের ব্যস্ততার মাঝে থমকে গেল দিল্লি বিমানবন্দর

প্রযুক্তিগত সমস্যার জেরে প্যাসেঞ্জার প্রসেসিং সিস্টেম, বিশেষ করে চেক-ইন কাউন্টার ও বোর্ডিং সিস্টেম, সাময়িকভাবে ধীর হয়ে যায়। একই সময়ে রাজধানীতে চলা এআই সামিট উপলক্ষে ভিআইপি যাতায়াত বেড়ে যাওয়ায় চাপ আরও বাড়ে।

টেকনিক্যাল সমস্যায় পরিষেবায় বড়সড় ধাক্কা, এআই সামিটের ব্যস্ততার মাঝে থমকে গেল দিল্লি বিমানবন্দর

পৃথা ঘোষ

শেষ আপডেট: 19 February 2026 15:29

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে হঠাৎ প্রযুক্তিগত ত্রুটির জেরে দেশ জুড়ে বিমান পরিষেবায় সাময়িক বিপর্যয় (airline disruption) দেখা দেয়। বহুল ব্যবহৃত এয়ারলাইন রিজার্ভেশন ও ডিপার্চার কন্ট্রোল সিস্টেম নেভিটেয়ার (Navitaire)-এ বিভ্রাটের কারণে ভারতের (Delhi airport) পাশাপাশি ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলেও একাধিক এয়ারলাইনস প্রভাবিত হয়েছে বলে খবর (Navitaire outage effect in India)।

সূত্রের খবর, এই প্রযুক্তিগত সমস্যার জেরে প্যাসেঞ্জার প্রসেসিং সিস্টেম, বিশেষ করে চেক-ইন কাউন্টার ও বোর্ডিং সিস্টেম, সাময়িকভাবে ধীর হয়ে যায়। একই সময়ে রাজধানীতে চলা এআই সামিট (AI Summit) উপলক্ষে ভিআইপি যাতায়াত বেড়ে যাওয়ায় চাপ আরও বাড়ে।

সকাল ৬টা ৪৫ থেকে ৭টা ২৮ পর্যন্ত এই সমস্যা দেখা দেয়। সাময়িকভাবে ঠিক হলেও ফের পরে ৮টা ১০ থেকে ৮টা ২৫ পর্যন্ত এই বিভ্রাট। ফলে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (Indira Gandhi International Airport)-সহ একাধিক বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং প্রক্রিয়ায় দেরির কারণে যাত্রীদের দীর্ঘসময় লাইনে অপেক্ষা করতে হয়।

ভারতে এয়ার ইন্ডিয়া (Air India) বাদে প্রায় সব এয়ারলাইনসই এই সমস্যার মুখে পড়ে। বিশেষ করে ইন্ডিগো (IndiGo), এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express) আকাশা এয়ার (Akasa Air) এবং স্পাইসজেট (SpiceJet)-এর পরিষেবা ব্যাহত হয়।

জানা গেছে, এই সময়ে এয়ারলাইনগুলি ম্যানুয়াল পদ্ধতিতে কাজ চালায় এবং বিকল্প ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিছু ফ্লাইট দেরিতে ছাড়লেও কোনও বাতিলের ঘটনা ঘটেনি।

এদিকে, এআই সামিটের কারণে দিল্লি ও আশপাশের আকাশসীমায় NOTAM (Notice to Air Missions) জারি থাকায় পরিস্থিতি আরও জটিল হয়। নির্দিষ্ট সময়ের জন্য উড়ান ওঠানামায় বিধিনিষেধ থাকায় অপারেশনাল চাপ বৃদ্ধি পায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে স্বাভাবিক পরিষেবা ফিরতে শুরু করে।

নেভিটেয়ার (Navitaire) কী?

অ্যামেদাস আইটি গ্রুপ (Amadeus IT Group)-এর অধীনস্থ নেভিটেয়ার একটি ক্লাউড-ভিত্তিক প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম (PSS), যার নাম নিউ স্কাইস (New Skies)। এটি মূলত লো-কস্ট ও হাইব্রিড এয়ারলাইনগুলির জন্য তৈরি।

এই সিস্টেমের মাধ্যমে রিজার্ভেশন, টিকিটিং, চেক-ইন, বোর্ডিং, ব্যাগেজ ট্র্যাকিং - সবকিছুই এক প্ল্যাটফর্মে পরিচালিত হয়। এছাড়া, যাত্রীদের স্বয়ংক্রিয়ভাবে ফ্লাইট পরিবর্তন বা রিবুক করার সুবিধাও দেয় এই প্রযুক্তি।


```