Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রেড ইউনিয়নের ডাকে আগামিকাল ভারত বনধ, ব্যাঙ্ক ছাড়া আর কী কী বন্ধ থাকবে?

আগামিকাল ট্রেড ইউনিয়নের ডাকে দেশজুড়ে ভারত বনধ। ব্যাঙ্ক ছাড়া আরও কোন কোন পরিষেবা বন্ধ থাকবে, কী কী প্রভাব পড়তে পারে?

ট্রেড ইউনিয়নের ডাকে আগামিকাল ভারত বনধ, ব্যাঙ্ক ছাড়া আর কী কী বন্ধ থাকবে?

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 11 February 2026 12:09

দ্য ওয়াল ব্যুরো: ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দেশজুড়ে ভারত বনধ (Bharat Bandh)। জোর প্রস্তুতি চলছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির। দাবি, ৩০ কোটিরও বেশি শ্রমিক এবার রাস্তায় নামবেন। ফলে ব্যাঙ্ক থেকে পরিবহণ, সরকারি দফতর—একাধিক পরিষেবা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে।

কেন্দ্রের শ্রম সংস্কার ও বৃহত্তর অর্থনৈতিক নীতির (Economic Policies) বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বনধের ডাক, জানাচ্ছেন সংগঠনগুলি। কেন্দ্র যে চারটি নতুন শ্রম আইন (Labour Codes) এনেছে, তা নাকি শ্রমিক সুরক্ষা ও কর্মসংস্থানের নিরাপত্তাকে দুর্বল করে দিচ্ছে বলে অভিযোগ উঠছে। তাঁদের দাবি, নতুন আইন মালিকদের হাতে নিয়োগ-বরখাস্তের ক্ষেত্রে বাড়তি ক্ষমতা তুলে দিচ্ছে, আর আগের বহু সুরক্ষাই কার্যত তুলে নেওয়া হয়েছে।

এই বনধে শক্তি যোগাচ্ছে কৃষক সংগঠনগুলি। ফলে গোটা দেশজুড়ে দৈনন্দিন জনজীবনে বড়সড় ব্যাঘাত ঘটতে পারে। প্রশাসনও সম্ভাব্য পরিস্থিতি সামলাতে প্রস্তুতি নিচ্ছে। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে CITU, AITUC, INTUC, HMS, AICCTU, LPF, UTUC—মোট দশ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ প্ল্যাটফর্ম।

যে পরিষেবাগুলি বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে-

  • বড় শহরের বাজার ও দোকানপাট
  • পাবলিক সেক্টর, ব্যাঙ্ক (Public Sector Banks)
  • একাধিক সরকারি দফতর
  • রাস্তায় বাধা পড়লে প্রভাবিত হতে পারে সরকারি-বেসরকারি পরিবহণ
  • স্কুল-কলেজ

যে পরিষেবাগুলি খোলা থাকবে-

  • হাসপাতাল ও জরুরি চিকিৎসা পরিষেবা
  • বেসরকারি অফিস
  • বিমানবন্দর
  • এটিএম (ATM)
  • অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা

সতর্কতা মানতে হবে

দেশজুড়ে বনধের ফলে বহু জায়গায় স্বাভাবিক জীবন ব্যাহত হতে পারে। বাসিন্দাদের পরামর্শ—স্থানীয় পরিস্থিতি দেখে নিন, প্রয়োজনে ভ্রমণ পরিকল্পনা বদলে নিন। ব্যাঙ্ক ও সরকারি দফতরগুলির পক্ষ থেকেও আগাম জরুরি কাজ সেরে নেওয়ার অনুরোধ করা হয়েছে, যাতে অস্বস্তিতে না পড়তে হয়।


```