Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পুতিনের দেশে মোদী-শি একান্তে কথা, ৫ বছর পর দ্বিপাক্ষিক বৈঠকের বরফ গলল

মোদী-শি বৈঠকের সম্ভাবনাকে বিবেচনায় রেখে দুই দেশের শীর্ষস্তরের আধিকারিকেরা হাজির ছিলেন কাজানে। 

পুতিনের দেশে মোদী-শি একান্তে কথা, ৫ বছর পর দ্বিপাক্ষিক বৈঠকের বরফ গলল

নরেন্দ্র মোদী এবং শি জিংপিং

শেষ আপডেট: 23 October 2024 19:40

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছর পর ভারত ও চিনের রাষ্ট্র প্রধানদের মধ্যে বৈঠক হল বুধবার। রাশিয়ার কাজান শহরে ব্রিকসের বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিংপিনের বৈঠক হয়। ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ব্রিকসের দুই সদস্য দেশের শীর্ষ কর্তা সম্মেলনে হাজির ছিলেন তাই শুধু নয়, মোদী-শি বৈঠকের সম্ভাবনাকে বিবেচনায় রেখে দুই দেশের শীর্ষস্তরের আধিকারিকেরা হাজির ছিলেন কাজানে। 

বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, গোটা বিশ্বে শান্তি ও প্রগতির জন্য ভারত ও চিনের সু-সম্পর্ক অত্যন্ত জরুরি। আর আঞ্চলিক বিশেষ গুরুত্ব তো আছেই। সেই বাস্তবতা বিবেচনায় রেখে সীমান্তে সংঘাত এড়িয়ে শান্তি বজায় রাখাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রী বলেন, পাঁচ বছর পর আমাদের মধ্যে সরকারিভাবে দ্বিপাক্ষিক বৈঠক হল। 

তৃতীয় দেশে হলেও মোদী-শি বৈঠক এমন সময় হল যখন সীমান্ত বরফে ঢাকা পড়ার আগে দুই দেশ নজরদারিতে সমন্বয়ের বিষয়ে সহমত হয়েছে। মোদী কাজান রওনা হওয়ার আগেই পররাষ্ট্রমন্ত্রক জানায়, ভারত ও চিন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর তাদের বাহিনীর টহল ও নজরদারি নিয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সহমত হয়েছে। 

২০২০-তে চিন ও ভারতীয় সেনার সীমান্ত সংঘাতের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলানো কঠিন হয়ে পড়েছিল। যদিও সেনা ও পররাষ্ট্র মন্ত্রকের কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত ছিল। অফিসার ও সেনা পর্যায়ে আশানুরূপ অগ্রগতি হওয়ার পর বেজিং ও নয়া দিল্লি শি-মোদীর বৈঠকের ব্যাপারে সবুজ সংকেত দেয়। 

চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে দেওয়া প্রতিক্রিয়ায় সীমান্ত নিয়ে বৈঠকের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন। বলেছেন পারস্পরিক আস্থা, সম্মান এবং একে অপরের স্পর্শকাতরতাকে অনুভব করাকেই আমরা দু-দেশের সম্পর্ক রক্ষা ও উন্নয়নে দিশা বলে মনে করি। 

শি-মোদী বৈঠক নিয়ে বরফ গলার ইঙ্গিত মঙ্গলবারই মিলেছিল। দুই নেতাই মঙ্গলবার দুপুরের মধ্যে পুতিনের দেশে পৌঁছে গিয়েছিলেন। সম্মেলন উপলক্ষে পুতিনের দেওয়া নৈশভোজ শুরুর আগে তিন নেতা ছিলেন খোসমেজাজে। নৈশ ভোজেও পুতিনকে মাঝখানে রেখে মোদী-শি কথা হয়। এক ফ্রেমে তিন নেতার ছবি বুধবার সকাল থেকেই ভারত ও চিনে ভাইরাল হয়ে যায়। সন্ধ্যার আগেই শি ও মোদী তাঁদের প্রতিনিধি দল নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক শুরু করেন। এর আগে ব্রিকস (ব্রাজিল-রাশিয়া-ভারত-চিন-দক্ষিণ আফ্রিকা-র বোঝাপড়ার মঞ্চ)-এর ভাষণে মোদী যুদ্ধের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন। বলেন, যুদ্ধ নয়, ভারত আলোচনায় বিশ্বাস করে।


```