মহিলা বিহার বিজেপির এক বুথ স্তরের কর্মী। বুধবার বিহারে বিজেপির বুথ কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকে ওই মহিলাকে কিছু বলার জন্য নির্বাচিত করা হয়েছিল।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 16 October 2025 11:36
দ্য ওয়াল ব্যুরো: 'মান্যবর প্রধানমন্ত্রী জি....।' পুরো বাক্য শেষ করার আগেই প্রধানমন্ত্রী (Narendra Modi) থামিয়ে দিলেন ভদ্রমহিলাকে। বললেন আমাকে ভাই বলে সম্বোধন করুন। সামনেই তো ভাইফোঁটা।
মহিলা বিহার বিজেপির (BJP Bihar) এক বুথ স্তরের কর্মী। বুধবার বিহারে বিজেপির বুথ কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভার্চুয়াল বৈঠকে ওই মহিলাকে কিছু বলার জন্য নির্বাচিত করা হয়েছিল। প্রধানমন্ত্রী তাঁর কথা মনোযোগ দিয়ে শোনেন। তার আগে বিহারে নেতাদের উদ্দেশ্যে বলেন এবারের ভাইফোঁটা (Bhaidooj) সব বুথ স্তরে আয়োজন করুন। সেখানে আমাদের বোনেদের বিশেষ সম্মান জ্ঞাপনের আয়োজন করা হোক। বিহারে 'ভাই দুজ' অর্থাৎ ভাইফোঁটা পালিত হবে ২৩ অক্টোবর। আগামী মাসের ৬ এবং ১১ তারিখ বিহারে দু দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ফল প্রকাশ ১৪ অক্টোবর। প্রধানমন্ত্রী বলেন এরপর আমরা নতুন করে দীপাবলি পালন করব।
ভাই ফোঁটায় বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় নানা আয়োজন করে থাকেন। বিহারের ক্ষেত্রে পার্টিকে প্রধানমন্ত্রীর পরামর্শ একই সঙ্গে যেন বুথে গণভ ভাই ফোটার আয়োজন করে মহিলা ভোটারদের ভাইয়েরা বিশেষ সম্মান জানায়।
আসন্ন বিধানসভা ভোটে লড়াইয়ে কী করনীয় বুধবারের ভার্চুয়াল বৈঠকে তা নিয়ে আরও অনেক দিশা দিয়েছেন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বিজেপির কয়েক হাজার বুথ কর্মীর সামনে ভাষণ দেন নরেন্দ্র মোদী। নির্বাচিত কয়েকজনের সঙ্গে কথা বলেন। প্রথমে তাঁদের কথা শুনেন তারপর জবাব দেন প্রধানমন্ত্রী।
মোদির গুরুত্বপূর্ণ পরামর্শ হলো প্রতিটি বুথকে এনডিএ-র দুর্গ গড়ে তুলতে হবে। শুধু বিজেপি প্রার্থীদের কথা ভাবলে চলবে না। লড়াই এনডিএ সঙ্গে বিরোধীদের। প্রত্যেক বিজেপি কর্মীর দায়িত্ব এন দিয়ে প্রার্থীর জয় নিশ্চিত করা। সেজন্য বুথ স্তরে বোঝাপড়া গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি।
মোদী জোর দিয়েছেন কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি গুলির প্রচারের উপর। এই প্রসঙ্গে তিনি কেন্দ্রের দুটি প্রকল্পের উল্লেখ করেন। একটি হলো 'ড্রোন দিদি'। কেন্দ্রের এই প্রকল্পে কৃষক পরিবারের অল্প শিক্ষিত মহিলাদের ড্রোন দেওয়া হবে সরকারি খরচে। যাতে ড্রোন ব্যবহার করে তারা চাষের খেতের উপর নজরদারি চালাতে পারেন।
দ্বিতীয় প্রকল্পটি হলো লাখপতি দিদি। এই প্রকল্পে সরকারের লক্ষ্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাতে বছরে এক লক্ষ টাকা উপার্জন করতে পারেন।
ভাষণে প্রধানমন্ত্রী বিহারে বিগত লালু প্রসাদ ও রাবড়ি দেবীর জমানার জঙ্গল রাজ্যের প্রসঙ্গ তোলেন। বলেন সমস্ত বিহারবাসীকে এটা খেয়াল রাখতে হবে আর যেন জঙ্গলরাজ ফিরে না আসে। সেই সঙ্গে তিনি মাওবাদীসহ উগ্র বাম রাজনৈতিক দলগুলির কার্যকলাপের ব্যাপারেও যুব সমাজকে সতর্ক থাকতে বলেছেন। এই শক্তিও যাতে নির্বাচনে মাথা তুলতে না পারে সে ব্যাপারেও বিজেপি কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।