Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'মধ্য-প্রাচ্যে ভারতীয়দের নিরাপত্তাই কেন্দ্রের অগ্রাধিকার', কেরলে মোদীর নিশানায় কংগ্রেস

দেশের পাঁচ রাজ্যে একসঙ্গে নির্বাচনের দামামা বেজেছে। নির্বাচন রয়েছে কেরলেও। এই রাজ্যের বিপুল সংখ্যক মানুষ মধ্য-প্রাচ্যের বিভিন্ন দেশে যান কাজের খোঁজে। 

'মধ্য-প্রাচ্যে ভারতীয়দের নিরাপত্তাই কেন্দ্রের অগ্রাধিকার', কেরলে মোদীর নিশানায় কংগ্রেস

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 30 March 2026 13:33

দ্য ওয়াল ব্যুরো: রবিবার কেরলে ভোট প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পালাক্কাড়ের (Palakkad) সভা থেকে একসঙ্গে কংগ্রেস (Congress) এবং বামেদের নিশানা করেছেন তিনি। পাশপাশি, তিনি আরও জানিয়েছে, মধ্য-প্রাচ্যের যুদ্ধের (Middle East crisis) মাঝে সেখানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা বর্তমানে কেন্দ্রের সরকারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। 

দেশের পাঁচ রাজ্যে একসঙ্গে নির্বাচনের দামামা বেজেছে। নির্বাচন রয়েছে কেরলেও। এই রাজ্যের বিপুল সংখ্যক মানুষ মধ্য-প্রাচ্যের বিভিন্ন দেশে যান কাজের খোঁজে। স্বাভাবিকভাবেই বর্তমান সময়ে তাঁদেরকে নিয়ে উৎকণ্ঠিত পরিবারের মানুষ। রবিবারের প্রচার থেকে এই পরিযায়ী মানুষদের কথাই শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। প্রচার থেকে তিনি জানিয়েছেন এদের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টা করছে বিজেপি-র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। 

প্রায় এক কোটি ভারতীয় বসবাস করেন মধ্য-প্রাচ্যে। এই প্রসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে মোদীর দাবি, মানুষের নিরাপত্তার বিষয়টিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে হাত-শিবির। তাঁর অভিযোগ, মধ্য-প্রাচ্যে থাকা ভারতীয়দের নিরাপত্তাকে হাতিয়ার করে নির্বাচনের মুখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে কংগ্রেস। 

আরব দুনিয়ার চলতি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Foreign policy)-কে নজিরবিহীন আক্রমণ শানাল কংগ্রেস (Congress dig at PM Modi)। রবিবার দেশের প্রধান বিরোধী দল দাবি করেছে যেমার্কিন যুক্তরাষ্ট্রের চোখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন 'কেবল একজন নমনীয় ও দুর্বল ব্যক্তি'। অন্যদিকে পাকিস্তান একটি 'দালাল'-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। হাত-শিবিরের বক্তব্যপ্রধানমন্ত্রীর বিদেশ নীতি এক 'বিশাল ব্যর্থতা'-কেই ইঙ্গিত করে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, মধ্য-প্রাচ্যের পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার। ভারতের উপর এই যুদ্ধের প্রভাব কমানোর জন্য অক্লান্ত পরিশ্রমও করছেন বলে জানিয়েছেন তিনি। বাম এবং কংগ্রেসকে একযোগে নিশানা করে মোদীর দাবি, যেখানেই কংগ্রেস এবং বামেদের সরকার রয়েছে, সেখানেই অব্যবস্থা দেখা গিয়েছে। এই প্রসঙ্গে বাম জমানায় পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এবং কংগ্রেসের শাসনে থাকা কর্নাটকের কথা তুলে ধরেছেন তিনি। তাঁর প্রশ্ন, কেরলে বামেদের শাসন নিয়ে কংগ্রেস আক্রমণ করছে, কিন্তু তারা নিজেরা কর্নাটকে কী করছে?


```