Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত নদিয়ার কিশোর তবলা শিল্পী সুমন সরকার

শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে তার ব্যতিক্রমী অবদান এবং সঙ্গীতের মাধ্যমে সমাজসেবার জন্যই তাকে এই সম্মান প্রদান করা হল।

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত নদিয়ার কিশোর তবলা শিল্পী সুমন সরকার

শেষ আপডেট: 26 December 2025 19:34

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৬ বছর বয়সেই তবলা শিল্পে অসাধারণ কৃতিত্ব ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কারে (Bal Purashkar) সম্মানিত হল কিশোর তবলা বাদক সুমন সরকার (Suman Sarkar)। শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে তার ব্যতিক্রমী অবদান এবং সঙ্গীতের মাধ্যমে সমাজসেবার জন্যই তাকে এই সম্মান প্রদান করা হল।

সুমন সরকার গত ১৩ বছরেরও বেশি সময় ধরে নিয়মিত তবলা বাজাচ্ছে। ইতিমধ্যেই সে দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে ৬২-টিরও বেশি পরিবেশনা উপস্থাপন করেছে। তার প্রতিভা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে সে ৪৩-টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সংশাপত্র অর্জন করেছে, যার মধ্যে ২২-টিতে তিনি প্রথম হয়েছেন। ভারত–বাংলাদেশ সাংস্কৃতিক প্রতিযোগিতা, ডোভার লেন মিউজিক কনফারেন্স এবং জাতীয় কলা উৎসব সহ বহু খ্যাতনামা মঞ্চে সে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেছে। জাতীয় কলা উৎসবেও সুমন স্বর্ণপদক লাভ করেন।

নিজের সাফল্যকে কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে সুমন সমাজের কল্যাণে ব্যবহার করেছে। পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ দিয়ে সে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য তবলা কিনে দেয় এবং তাদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে। এই উদ্যোগকে আরও সুসংগঠিত রূপ দিতে সে প্রতিষ্ঠা করেছেন রানাঘাট হিউম্যানিটিজ এডুকেশন সেন্টার, যেখানে বর্তমানে ৪২ জন ছাত্রছাত্রী সঙ্গীত শিক্ষার সুযোগ পাচ্ছে।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য রক্ষা ও প্রসারে সুমনের নিষ্ঠা এবং পাশাপাশি, প্রান্তিক শিশুদের ক্ষমতায়নের প্রচেষ্টা ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তাঁর এই অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ভারতরত্ন ড. এম. এস. সুব্বুলক্ষ্মী ফেলোশিপ–সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছে।

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি প্রদান করে। সুমন সরকারের এই পুরস্কারপ্রাপ্তি শুধু তাঁর শিল্পীসত্তার উৎকর্ষতাই নয়, বরং তাঁর সামাজিক দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চেতনাকেও সম্মান জানায়।


```