Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অপারেশন সিঁদুরের সময় সীমান্তে সেনাদের মুখে খাবার তুলেছিল, ১০ বছরের শ্রবণ পেল বাল পুরস্কার

অপারেশন সিঁদুরের সময় ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন সেনাদের জল-খাবার পৌঁছে দিয়ে নজির গড়েছিল দশ বছরের শ্রবণ সিং। সেই সাহস ও মানবিকতার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি তুলে দিলেন বাল পুরস্কার।

অপারেশন সিঁদুরের সময় সীমান্তে সেনাদের মুখে খাবার তুলেছিল, ১০ বছরের শ্রবণ পেল বাল পুরস্কার

বাল পুরস্কার নিল শ্রবণ

গার্গী দাস

শেষ আপডেট: 26 December 2025 15:05

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান সীমান্তের (India–Pakistan border) উত্তপ্ত এলাকায় দাঁড়িয়ে ১০ বছরের এক খুদে হাতে তুলে নিয়েছিল সৈনিকদের (Indian Army) পাশে থাকার দায়িত্ব। সেই সাহস, মানবিকতা আর দেশপ্রেমের স্বীকৃতি হিসেবেই 'প্রধানমন্ত্রী বাল পুরস্কার ২০২৬' (Pradhan Mantri Bal Puraskar 2026) পেল শ্রবণ সিং (Shravan Singh)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) হাত থেকে এই সম্মান গ্রহণ করেছে ভারতীয় সেনাবাহিনীর ‘সবচেয়ে কনিষ্ঠ সিভিল ওয়ারিয়র’ হিসেবে পরিচিত এই খুদে।

শ্রবণ বর্তমানে মামদোট সরকারি স্কুল (Mamdot Government School)-এর পঞ্চম শ্রেণির ছাত্র। তার এই অসাধারণ কাজ নজরে আসে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চলাকালীন। ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় (border area) মোতায়েন সেনা জওয়ানদের জন্য নিয়মিত জল, চা, দুধ, লস্যি আর বরফ পৌঁছে দিত সে। শুধু তাই নয়, বিপজ্জনক ওই এলাকায় দাঁড়িয়েও শ্রবণ সৈনিকদের নিজের বাড়িতে থাকার প্রস্তাব পর্যন্ত দেয়—যা দেখে সেসময় তাজ্জব হয়েছিলেন অনেকে।

এই উদ্যোগ প্রথম থেকেই নজর কাড়ে সেনা কর্তাদের। আগেও তার কাজের স্বীকৃতি মিলেছে শীর্ষ সামরিক আধিকারিকদের কাছ থেকে। তাঁদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল রণজিৎ সিং মনরাল (Major General Ranjeet Singh Manral) এবং লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার (Lt Gen Manoj Kumar Katiyar)। সীমান্তে দায়িত্বে থাকা সেনাদের পাশে দাঁড়িয়ে এক শিশুর এমন নির্ভীক ভূমিকা বিরল বলেই মনে করছে সেনা মহল।

শুধু সম্মানেই থামছে না স্বীকৃতি। ভারতীয় সেনাবাহিনী (Indian Army) জানিয়েছে, শ্রবণের শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব তারা নেবে। লক্ষ্য একটাই-এই সাহসী শিশুটি যাতে পড়াশোনা চালিয়ে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে।

শ্রবণের বাবা সোনা সিং (Sona Singh) সংবাদমাধ্যমকে বলেন, “প্রথম দিন থেকেই আমার ছেলে সৈনিকদের সেবা করতে পেরে আনন্দ পেত। জল-খাবার নিয়ে ওদের কাছে যেতে দেখলে আমরা গর্বে ভরে উঠতাম। এখন ওর একটাই স্বপ্ন, একদিন সেনাবাহিনীতে যোগ দেওয়া।”

আর শ্রবণ? পুরস্কার পাওয়ার পর চোখে-মুখে উচ্ছ্বাস লুকোয়নি। সে বলে, “আমি সৈনিকদের সাহায্য করতে খুব ভালবাসতাম। ওরা আমাকে বিশেষ উপহার দিয়েছে, সঙ্গে বসে খাবারও খেয়েছি, আইসক্রিমও। বড় হয়ে আমি সৈনিক হতে চাই, দেশের সেবা করতে হবে।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী বাল পুরস্কার (Pradhan Mantri Bal Puraskar) দেশের অন্যতম সর্বোচ্চ শিশু সম্মান। অসাধারণ প্রতিভা, সাহসিকতা ও সমাজে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। শ্রবণ সিংয়ের কীর্তি যেন নতুন করে মনে করিয়ে দিল, বয়স ছোট হলেও দেশপ্রেম আর মানবিকতার কোনও বয়স হয় না।


```