Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Mumbai Hostage: মুম্বইয়ে ১৭ শিশুকে অপহরণ, পুলিশের এনকাউন্টারে মৃত্যু স্টুডিও কর্মীর!

মুম্বইয়ে পাওয়াইয়ের একটি স্টুডিওতে বৃহস্পতিবার অডিশন দিতে গেছিল শতাধিক বাচ্চা। তাদের কারও সঙ্গে অভিভাবকরা ছিলেন। অডিশন ও সেই সংক্রান্ত যাবতীয় কাজ হয়ে যাওয়ার পর প্রায় ৮০টি বাচ্চা বেরিয়ে যায়। কিন্তু ভিতরে থেকে যায় ১৭ শিশু।

Mumbai Hostage: মুম্বইয়ে ১৭ শিশুকে অপহরণ, পুলিশের এনকাউন্টারে মৃত্যু স্টুডিও কর্মীর!

বামদিকে অভিযুক্ত রোহিত

গার্গী দাস

শেষ আপডেট: 30 October 2025 17:55

দ্য ওয়াল ব্যুরো: দিনেদুপুরে মুম্বইয়ে অপহরণ করা হল ১৭ শিশুকে। সঙ্গে ছিলেন এক প্রৌঢ় ও আরেক ব্যক্তিও। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ গিয়ে সকলকে উদ্ধার করে। কারও কোনও সমস্যা হয়নি। আঘাত বা চোট লাগেনি বলে জানা গেছে।

মুম্বইয়ে পাওয়াইয়ের একটি স্টুডিওতে বৃহস্পতিবার অডিশন দিতে গেছিল শতাধিক বাচ্চা। তাদের কারও সঙ্গে অভিভাবকরা ছিলেন। অডিশন ও সেই সংক্রান্ত যাবতীয় কাজ হয়ে যাওয়ার পর প্রায় ৮০টি বাচ্চা বেরিয়ে যায়। কিন্তু ভিতরে থেকে যায় ১৭ শিশু। সঙ্গে এক প্রৌঢ় ও আরেক ব্যক্তিও ছিলেন।

স্টুডিওর কর্মচারী রোহিত আর্য, একটি ইউটিউব চ্যানেল চালান। গত চার-পাঁচ দিন ধরে স্টুডিওতেই অডিশনের কাজ করছেন। বৃহস্পতিবার সকালে ওই বাচ্চাগুলি অডিশনে এলে রোহিত ১৫-২০ জনকে আটকে রাখে বলে অভিযোগ। তাদের মারধর করা বা মুক্তিপণ চাওয়ার কোনও কাজ তিনি করেননি। তাঁর একটাই দাবি, ইউটিউব চ্যানেলের দর্শকদের সঙ্গে কথা বলাতে চেয়েছিলেন বাচ্চাদের।

ঘটনার খবর পেয়ে দক্ষিণ-পশ্চিম মুম্বইয়ে আসে পুলিশ। ডেপুটি কমিশনার ডাট্টা নালাওয়াড়ে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এয়ারগান ও কিছু রাসায়নিক পদার্থ। উপস্থিত ছিলেন শুধু এই একজন, পুলিশের ধারণা তিনি একাই গোটা কাজটি করেছেন।

পুলিশ বলেছে, সদস্যরা বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সেখানেই অভিযান চালিয়ে সকলকে নিরাপদে বের করে আনা হয়। স্থানীয়দের দাবি ছিল, কয়েকজন শিশু স্টুডিওর কাঁচের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিল। পরে উদ্ধার হওয়া সবাই তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্ত রোহিতের একটি ভিডিও বার্তাও সামাজিক মাধ্যমে প্রকাশ পায় ঘটনার আগে। সেখানে নিজেকে রোহিত আর্য হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, একটি “পরিকল্পনা” অনুযায়ী শিশুদের আটক করে কিছু মানুষের সঙ্গে কথা বলাতে চেয়েছিলেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনও আগ্রাসী পদক্ষেপ করলে উত্তেজিত হয়ে জোর করে ক্ষতি করতে পারেন।

মুম্বই পুলিশ জানায়, অভিযুক্তের সঙ্গে কথা বলা হচ্ছে এবং কেন এমন কীর্তি করলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে পুলিশের হাত থেকে পালাতে গেলে রোহিতকে এনকাউন্টার করে পুলিশ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটু আগে সেখানে তাঁর মৃত্যু হয়েছে।


```