ফেসবুকে এক মহিলার (Woman) সঙ্গে বন্ধুত্ব (Friendship)। প্রায় দু'বছর যাবৎ অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ৯ কোটি টাকা হারালেন মুম্বইয়ের ৮০ বছরের বৃদ্ধ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 August 2025 20:06
দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকে এক মহিলার (Woman) সঙ্গে বন্ধুত্ব (Friendship)। প্রায় দু'বছর যাবৎ অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ৯ কোটি টাকা হারালেন মুম্বইয়ের ৮০ বছরের বৃদ্ধ।
২০২৩ সালের এপ্রিল মাসে ওই বৃদ্ধ ‘শারভি’ নামে এক মহিলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। প্রথমে সেটি গ্রহণ করা না হলেও পরে সেই অ্যাকাউন্ট থেকেই তিনি রিকোয়েস্ট পান এবং আলাপ শুরু হয়। ধীরে ধীরে চ্যাট ফেসবুক (Facebook) থেকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) গিয়ে পৌঁছয়। শারভি দাবি করেন, তিনি স্বামীর থেকে আলাদা থাকেন এবং অসুস্থ সন্তানদের চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন। বৃদ্ধও সাহায্য করতে থাকেন।
এরপর আরও তিনজন মহিলা— ‘কবিতা’, ‘দিনাজ’ ও ‘জ্যাসমিন’ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নানা অজুহাতে টাকা চাইতে থাকে। কখনও চিকিৎসা খরচ, কখনও হুমকি, এভাবে মোট ৭৩৪ বার অনলাইনে টাকা পাঠান বৃদ্ধ। সব মিলিয়ে প্রায় ৮.৭ কোটি টাকা চলে যায় প্রতারকদের হাতে। পরে তিনি আত্মীয়দের কাছ থেকেও টাকা ধার নেন।
অবশেষে তাঁর ছেলে বিষয়টি জানতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন। মানসিক আঘাত থেকে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করতে হয়, যেখানে তাঁর ডিমেনশিয়া ধরা পড়ে। পুলিশের সন্দেহ, চারজন আলাদা মহিলা নাও হতে পারেন, একজনই হয়তো ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা চালিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।