Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mumbai Hostage: টানটান ৩৫ মিনিট, ৮ কমান্ডোর অভিযানে উদ্ধার ১৭ শিশু: মুম্বইতে পণবন্দি কাণ্ড

মাত্র ৩৫ মিনিটে শেষ হল মুম্বইয়ের (Mumbai Hostage) এক সিনেমা অডিশন রুমে টানটান পণবন্দির ঘটনা। পাওয়াই এলাকার আরএ স্টুডিওতে ঘটনার সময়ে ১৭ জন কিশোর, দু’জন প্রাপ্তবয়স্ক ও এক বৃদ্ধ আটকে ছিলেন। পুলিশের আট সদস্যের কমান্ডো টিম (QRT) বাথরুমের সরু পথ ধরে ঢুকে রুদ্ধদ্বার অভিযানের পর উদ্ধার করল সকলকে।

Mumbai Hostage: টানটান ৩৫ মিনিট, ৮ কমান্ডোর অভিযানে উদ্ধার ১৭ শিশু: মুম্বইতে পণবন্দি কাণ্ড

স্টুডিওতে ঠিক কী ঘটেছিল (Mumbai Hostage)

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 30 October 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৩৫ মিনিটে শেষ হল মুম্বইয়ের (Mumbai Hostage) এক সিনেমা অডিশন রুমে টানটান পণবন্দির ঘটনা। পাওয়াই এলাকার আরএ স্টুডিওতে ঘটনার সময়ে ১৭ জন কিশোর, দু’জন প্রাপ্তবয়স্ক ও এক বৃদ্ধ আটকে ছিলেন। পুলিশের আট সদস্যের কমান্ডো টিম (QRT) বাথরুমের সরু পথ ধরে ঢুকে রুদ্ধদ্বার অভিযানের পর উদ্ধার করল সকলকে।

কী ঘটেছিল স্টুডিওতে (Mumbai Hostage)

বৃহস্পতিবার দুপুরে ‘অডিশন’ চলাকালীনই হঠাৎ স্টুডিওর দরজা বন্ধ করে সবাইকে পণবন্দি করে রোহিত আর্য নামের এক ব্যক্তি। হাতে বন্দুক, রাসায়নিক পদার্থ ও লাইটার—হুমকি, পুলিশ ঢুকলে আগুন লাগিয়ে দেবে স্টুডিওতে। কিছু সময় পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় পাওয়াই পুলিশ।

৩৫ মিনিটের অভিযান

শেষ চেষ্টা হিসেবে শুরু হয় আলোচনার পর্ব, কিন্তু ব্যর্থ হয় তা। রোহিত আচমকা গুলি চালাতেই কমান্ডোরা পাল্টা গুলি চালায়। ৮ জনের কুইক রিঅ্যাকশন টিম বাথরুমের ছোট দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে—যাতে বন্দিরা আড়ালেই থাকে এবং অপরাধীকে চমকে দেওয়া যায়। গোলাগুলির পর রোহিত গুরুতর আহত অবস্থায় ধরা পড়ে এবং হাসপাতালে মারা যায়। পরে জানা যায়, তার বন্দুকটি আসলে এয়ারগান।

উদ্ধার হল ১৭ কিশোর

ছোট্ট একটা ঘরে তখন কিশোর-কিশোরীরা আতঙ্কে কোণায় জড়ো হয়ে ছিল। কমান্ডোরা তাদের ঢেকে, ধাপে ধাপে বের করে আনে। উদ্ধার হওয়া ১৭ জনের বয়স প্রায় ১৫ বছর, সবার প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষার পর অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

রোহিতের দাবি ও রহস্য

৩৮ বছর বয়সি রোহিত আর্য পেশায় স্টুডিওর কর্মী, পাশাপাশি ইউটিউবার। কয়েকদিন ধরে নাকি ‘অডিশন’ নিচ্ছিল শিশুদের। তদন্তে জানা গেছে, রোহিত এক স্কুল প্রোজেক্টে কাজ করেছিলেন, কিন্তু বকেয়া টাকা পাননি বলে দাবি। সেই ক্ষোভ থেকেই নাকি এমন চরম পদক্ষেপ। ভিডিওতে তিনি বলেন, “আমি টাকার জন্য নয়, ন্যায়ের জন্য লড়ছি। আমি সন্ত্রাসবাদী নই।”

মানসিক ভারসাম্যহীনতার ইঙ্গিত

পুলিশ জানায়, রোহিতের আচরণে মানসিক ভারসাম্যহীনতার ইঙ্গিত মিলেছে। তার ঘর থেকে উদ্ধার হয়েছে রাসায়নিক পদার্থ, লাইটার ও ভিডিও সরঞ্জাম। সবকিছু ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে।

এক সিনিয়র পুলিশ অফিসারের কথায়, “এক মুহূর্ত সময় নষ্ট করা যেত না। বাচ্চাদের জীবন বাঁচাতে আমরা সরাসরি অ্যাকশন নেই,”। মুম্বইয়ের এই নাটকীয় উদ্ধার অভিযান এখন গোটা দেশের আলোচনার কেন্দ্রে — যেন বাস্তবের পর্দায় থ্রিলার সিনেমার দৃশ্য!


```