Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উত্তরপ্রদেশে চালু হচ্ছে 'মুখ্যমন্ত্রী গ্রাম পরিবহণ যোজনা', ১২ হাজারের বেশি গ্রামে চালু হবে বাস

উত্তরপ্রদেশে সব গ্রামকে জেলা সদরের সঙ্গে জুড়তে পরিবহণের মেগা পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 'মুখ্যমন্ত্রী পরিবহণ যোজনা' নামে ওই পরিকল্পনায় মঙ্গলবার সায় দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

উত্তরপ্রদেশে চালু হচ্ছে 'মুখ্যমন্ত্রী গ্রাম পরিবহণ যোজনা', ১২ হাজারের বেশি গ্রামে চালু হবে বাস

শেষ আপডেট: 10 March 2026 17:04

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে সব গ্রামকে জেলা সদরের সঙ্গে জুড়তে পরিবহণের মেগা পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 'মুখ্যমন্ত্রী পরিবহণ যোজনা' নামে ওই পরিকল্পনায় মঙ্গলবার সায় দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

এবছরের গোড়ায় মুখ্যমন্ত্রী যোগী রাজ্যের সমস্ত বড় গ্রামগুলিকে জেলা সদরের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। রাজনৈতিক মহলের মতে চলতি বছরে উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের কথা বিবেচনায় রেখেই গ্রাম পরিবহণের এই পরিকল্পনা বাস্তবায়নের কথা ঘোষণা করল যোগী সরকার।

মন্ত্রিসভার বৈঠক শেষে উত্তরপ্রদেশের পরিবহণ মন্ত্রী দয়াশংকর সিং জানান সরকার ১২ হাজার ২০০ গ্রামকে চিহ্নিত করেছে যেগুলি থেকে প্রতিদিন দিনে দু'বার জেলা সদরমুখী বাস ছাড়বে। তিনি জানান, সংশ্লিষ্ট গ্রামগুলি থেকে এমন সময় বাসগুলি ছাড়বে যাতে সেগুলি দশটা নাগাদ জেলা সদরে পৌঁছে যেতে পারে। গ্রামে ফেরার বাস মিলবে বিকেল চারটা ও রাত আটটায়। ‌

ওয়াকিবহুলের খবর, শহর ও গ্রামের মধ্যে এমন নিবিড় পরিবহণ যোগাযোগ বর্তমানে কেরল, তামিলনাড়ু, কর্নাটক ও মহারাষ্ট্রে আছে। বাকি অনেক রাজ্যে ব্লক স্তর পর্যন্ত বাস পরিষেবা চালু আছে।

যোগী সরকারের বক্তব্য, এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চায় সরকার। ‌সরকার আশাবাদী এর ফলে ব্যবসা-বাণিজ্য বাড়বে এবং গ্রামের মানুষ শিক্ষা, চিকিৎসা-সহ নানা ধরনের পরিষেবা সহজে পাবেন। ‌

মন্ত্রী জানিয়েছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বেসরকারি পরিবহণ কোম্পানিগুলির সঙ্গে সরকারের বোঝাপড়া হয়েছে। গ্রামের রাস্তার কথা বিবেচনায় রেখে ছোট মাপের বাস চলবে এইসব রুটে। ‌তিনি জানান, গ্রামীণ রুটগুলিতে বাস চালাতে উৎসাহ দিতে বেসরকারি পরিবহণ কোম্পানিগুলিকে সরকার রোড ট্যাক্স-সহ নানা ক্ষেত্রে ছাড় দেবে।


```