Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গ্যাস সঙ্কটে কেন্দ্রের বড় সিদ্ধান্ত, অত্যবশ্যক পণ্য আইন জারি করে সরবরাহ নিয়ন্ত্রণ করবে সরকার

ভারতে বর্তমানে প্রায় ৩৩.২ কোটি সক্রিয় LPG গ্রাহক রয়েছে। ফলে রান্নার গ্যাসের সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেও তার প্রভাব সরাসরি পড়তে পারে কোটি কোটি পরিবারের উপর। সেই কারণেই কেন্দ্র অত্যাবশ্যক পণ্য আইন প্রয়োগ করে সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

গ্যাস সঙ্কটে কেন্দ্রের বড় সিদ্ধান্ত, অত্যবশ্যক পণ্য আইন জারি করে সরবরাহ নিয়ন্ত্রণ করবে সরকার

গ্রাফিক্স দ্য ওয়াল।

শেষ আপডেট: 10 March 2026 12:44

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে দেশে এলপিজি (LPG) সরবরাহে চাপ বাড়তে শুরু করে দিয়েছে। কোথাও ১৫০০ টাকা কোথাও বা তার বেশি দামে গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে বলে খবর। রান্নার গ্যাসের বেআইনি মজুতদারিও শুরু হয়ে গেছে বিক্ষিপ্ত ভাবে। এহেন অবস্থায় জরুরি পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার Essential Commodities Act, 1955 বা অত্যাবশ্যক পণ্য আইন প্রয়োগ করে রান্নার গ্যাসের সরবরাহ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গ্যাসের সীমিত সরবরাহের মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সরকারি নির্দেশ অনুযায়ী, নিম্নলিখিত ক্ষেত্রগুলিকে প্রাধান্য দিয়ে গ্যাস সরবরাহ করা হবে—গৃহস্থালির পাইপড ন্যাচারাল গ্যাস (PNG)।  যানবাহনের জন্য কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (CNG) রান্নার গ্যাস বা তরল পেট্রোলিয়াম গ্যাসের (LPG) উৎপাদন ও সংশ্লিষ্ট প্রক্রিয়া। পাইপলাইন চালানোর জন্য প্রয়োজনীয় কমপ্রেসর জ্বালানি। গ্যাস পাইপলাইনের অন্যান্য অপরিহার্য অপারেশন। সরকারের এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল গ্যাসের ঘাটতির মধ্যেও সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।

ভারতে বর্তমানে প্রায় ৩৩.২ কোটি সক্রিয় LPG গ্রাহক রয়েছে। ফলে রান্নার গ্যাসের সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেও তার প্রভাব সরাসরি পড়তে পারে কোটি কোটি পরিবারের উপর। সেই কারণেই কেন্দ্র অত্যাবশ্যক পণ্য আইন প্রয়োগ করে সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সাম্প্রতিক সময়ে মুম্বই, বেঙ্গালুরু ও চেন্নাইসহ একাধিক বড় শহরে বাণিজ্যিক LPG সিলিন্ডারের ঘাটতির খবর সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ মধ্যপ্রাচ্যে চলা সংঘাত। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার পর ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। তার জেরে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) জাহাজ চলাচল কার্যত ব্যাহত হয়েছে।

হরমুজ প্রণালীর উপর নির্ভরতা

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম LPG আমদানিকারক দেশ। গত বছর দেশে প্রায় ৩৩.১৫ মিলিয়ন মেট্রিক টন LPG ব্যবহৃত হয়েছে। এই চাহিদার বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয় এবং সেই আমদানির ৮০ শতাংশের বেশি হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে আসে। ফলে সেখানে অস্থিরতা তৈরি হওয়ায় ভারতের জ্বালানি সরবরাহে চাপ বাড়ছে।

কী এই অত্যবশ্যক পণ্য আইন ( Essential Commodities Act)

Essential Commodities Act, 1955 মূলত এমন কিছু পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণের জন্য তৈরি, যেগুলি মানুষের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রয়োজনে—উৎপাদন, সরবরাহ, বণ্টন ব্যবসা ও বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারে। মূল উদ্দেশ্য হল মজুতদারি, কালোবাজারি ও কৃত্রিম সঙ্কট রোধ করা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সরবরাহে আরও চাপ তৈরি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই পরিস্থিতির আগেই গ্যাস সরবরাহে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে কেন্দ্র।


```