Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

তিহার জেলের সামনে 'কেজরিওয়াল আসবে' পোস্টার! ভাইরাল হওয়া ছবি কতটা সত্যি

একাধিক ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, তিহার জেলের সামনে 'কেজরিওয়াল আসবে' বলে পোস্টার পড়েছে!

তিহার জেলের সামনে 'কেজরিওয়াল আসবে' পোস্টার! ভাইরাল হওয়া ছবি কতটা সত্যি

অরবিন্দ কেজরিওয়াল

শেষ আপডেট: 14 January 2025 11:57

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের অগাস্ট মাস। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে 'কেজরিওয়াল আসবে' বলে প্রচারের পরিকল্পনা নিয়েছিল আম আদমি পার্টি। তবে সেই সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী তথা পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল আবগারি মামলায় অভিযুক্ত হিসেবে জেলবন্দি। এখন দিল্লির ভোটের আগে তিনি অবশ্য মুক্ত। কিন্তু জেলের দিনগুলি তাঁর পিছু ছাড়ছে কি? ভাইরাল হওয়া একাধিক ছবি বিতর্ক উস্কে দিয়েছে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, তিহার জেলের সামনে 'কেজরিওয়াল আসবে' বলে পোস্টার পড়েছে! ট্রোল করে কার্যত বলা হচ্ছে, জেলে আবার ফিরতে চলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাই তাঁর দলের তরফেই তিহার জেলের বাইরে প্রচার চালানো হচ্ছে! কিন্তু আদৌ কি এই পোস্টারগুলি সত্যি পড়েছে জেল কমপ্লেক্সের বাইরে? 

দ্য ওয়াল খতিয়ে দেখেছে যে, আসলে এমন কোনও পোস্টার পড়েনি তিহার জেলের বাইরে। যে ছবিগুলি ভাইরাল হয়েছে তা ভুয়ো, এডিট করা। ডিজিটালি এডিট করে কেজরিওয়ালের ছবি দেওয়া ওই ব্যানার বা পোস্টার জেলের বাইরে বসিয়ে দেওয়া হয়েছে।

আসল ছবি

বর্তমানে তিহার জেলের বাইরে কেজরিওয়ালের তো দূর, কোনও পোস্টার বা ব্যানার লাগানোই নেই। মূলত দুটি ছবি ব্যবহার করে ওই পোস্টার ব্যবহার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই পোস্ট

'গুগল রিভার্স ইমেজ' করে দেখা গেছে, যে ছবিগুলিতে কেজরিওয়ালের ব্যানার ব্যবহার করা হয়েছে সেই ছবিগুলি আসলে বহু বছর পুরনো। একটি ছবি ২০২১ সালের, অন্যটি ২০০৬!

ভাইরাল হওয়া ভুয়ো ছবি

সুতরাং এটা স্পষ্ট, কেজরিওয়াল পোস্টারও আসল নয়, আবার যে ছবিগুলিতে সেটা ব্যবহার করা হয়েছে সেটাও সাম্প্রতিক সময়ের নয়। প্রসঙ্গত, দিল্লি বিধানসভার ভোট হবে আগামী ৫ ফেব্রুয়ারি। ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি।

তথ্য ও সূত্র: https://www.boomlive.in/fact-check/kejriwal-aayenge-banner-outside-tihar-jail-viral-photos-fact-check-27417


```