Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্রে মহিলাদের মাসে ১৫০০ টাকা দেওয়ার প্রকল্পে ১২ হাজার পুরুষ, ২৪০০ সরকারি কর্মী

মহারাষ্ট্রের নারী ও শিশু কল্যাণ দফতর‌ জানিয়েছে, গত এক বছরে ওই পুরুষ সদস্যদের ভাতা জোগাতে সরকারি কোষাগার থেকে ২৪ কোটি ২৪ লাখ টাকা ব্যয় হয়েছে। অনিয়ম নজরে আসতে পুরুষ সদস্যদের নাম বাতিল করা হয়েছে।

মহারাষ্ট্রে মহিলাদের মাসে ১৫০০ টাকা দেওয়ার প্রকল্পে ১২ হাজার পুরুষ, ২৪০০ সরকারি কর্মী

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 21 October 2025 10:46

দ্য ওয়াল ব্যুরো: বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মত বিজেপি শাসিত মহারাষ্ট্রে চালু আছে মুখ্যমন্ত্রী লাডকী বহনী যোজনা (Maharashtra Ladki Bahin Yojana)। ওই প্রকল্পে মহিলাদের মাসে দেড় হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। সেই প্রকল্পে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। মহিলা কল্যাণ প্রকল্পে (Maharashtra Women Scheme) বরাদ্দ বিপুল অর্থ বেহাত হয়ে গিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য দিক হল, এক বছর আগে চালু হওয়া ওই প্রকল্পে সুবিধা প্রাপকদের মধ্যে ১২ হাজার ৪৩১ জন পুরুষ। ‌

মহারাষ্ট্রের নারী ও শিশু কল্যাণ দফতর‌ জানিয়েছে, গত এক বছরে ওই পুরুষ সদস্যদের ভাতা জোগাতে সরকারি কোষাগার থেকে ২৪ কোটি ২৪ লাখ টাকা ব্যয় হয়েছে। অনিয়ম নজরে আসতে পুরুষ সদস্যদের নাম বাতিল করা হয়েছে। কিন্তু এখনও স্পষ্ট নয় কিভাবে এই দুর্নীতির চক্র কাজ করেছে। ওই টাকা ব্যক্তি বিশেষের কাছে গিয়েছে নাকি কোন চক্র হাতিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ‌ মহারাষ্ট্র সরকার এই বিষয়ে গোয়েন্দা তদন্তের নির্দেশ দেওয়ার ভাবনাচিন্তা করছে।

শুধু পুরুষ সদস্যই নয়, ওই প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ৭৭ হাজার ৯৮০ জন মহিলাও আর্থিক সুবিধা পেয়েছেন গত এক বছর ধরে। ‌তাদের একাউন্টে ঢুকেছে ১৪৪ কোটি টাকা। সব মিলিয়ে এক বছরেই ১৬৪ কোটি টাকার বেশি বেআইনিভাবে সরকারি তহবিল থেকে তুলে নেওয়া হয়েছে।

আরও অবাক করা তথ্য হল, সুবিধাভোগীদের মধ্যে ২৪০০ সরকারি কর্মচারী রয়েছেন। এই প্রকল্পে সরকারি কর্মচারী কিংবা কোনওভাবে সরকারের আর্থিক সুবিধা পান এমন কারও আবেদন করার সুযোগ নেই। ওই ২৪০০ সরকারি কর্মচারীর বিষয়ে মহারাষ্ট্র সরকার সার্ভিস রুল মেনে তদন্ত শেষে পদক্ষেপ করবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।

গত বছর বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের তৎকালীন একনাথ শিন্দের সরকার ওই প্রকল্প চালু করেছিল।‌ প্রকল্পটি নিয়ে তখনই বিতর্কে সূচনা হয়েছিল প্রচারের খরচকে কেন্দ্র করে। তথ্য জানার অধিকার আইনে মহারাষ্ট্র সরকার জানিয়েছিল তারা প্রকল্পটি প্রচারের খাতে ১৯৯ কোটি টাকা খরচ করেছে। বলাই বাহুল্য বিধানসভা নির্বাচনের কথা বিবেচনায় রেখে বড় আকারের প্রচারে ওই অর্থ খরচ করা হয়। ‌

মহারাষ্ট্র সরকারের দাবি, মহিলাদের আর্থিক অনুদান দেওয়ার ওই প্রকল্পে এখন প্রতিমাসে দেড় হাজার টাকা করে পাচ্ছেন দু কোটি ৪১ লাখ মহিলা। ‌ ভাতা জোগাতে প্রতি মাসে সরকারের তহবিল থেকে ৩৭০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। মহারাষ্ট্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অদিতি নটকরে জানিয়েছেন, মাসকয়েক আগে এই প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা খতিয়ে দেখা শুরু হয়েছিল। তাতেই এই অনিয়ম ধরা পড়েছে। এবার বিস্তারিত তদন্তের বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। ‌


```