Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কুস্তি নয় দোস্তি, কেরলে সিপিএম-কংগ্রেসের সেটিং নিয়ে সরব মোদী, দাবি করলেন, এবার সরকার বিজেপির

রাজনৈতিক মহলের বক্তব্য মোদী আসলে ইন্ডি জোটকে নিশানা করেছেন। বিজেপিকে পরাস্ত করতে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটে কংগ্রেস ও সিপিএম এক জোট। সেই জোটে আছে তৃণমূল কংগ্রেসও।

কুস্তি নয় দোস্তি, কেরলে সিপিএম-কংগ্রেসের সেটিং নিয়ে সরব মোদী, দাবি করলেন, এবার সরকার বিজেপির

পৃথা ঘোষ

শেষ আপডেট: 29 March 2026 17:55

দ্য ওয়াল ব্যুরো: ৪ দশক ধরে কেরলকে লুট করেছে সিপিএম (CPM) ও কংগ্রেস (Congress)। বিজেপি ক্ষমতায় এসে কেরলকে এই লুটতরাজ থেকে মুক্তি দেবে - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দক্ষিণের ওই রাজ্যের পালাককাড শহরে এক নির্বাচনী জনসভায় এই কথা বলেন। তাঁর বক্তব্য কংগ্রেস ও সিপিএমের মধ্যে সেটিং (Modi claims CPM and Congress setting in Kerala) আছে। ওরা রাজ্যে কুস্তির অভিনয় করে আর দিল্লিতে গিয়ে দোস্তি।

কেরল বিধানসভার আসন্ন নির্বাচনে (Kerala Assembly election) এবারও মূল লড়াই শাসক দল সিপিএমের সঙ্গে কংগ্রেসের। একাধিক প্রাক নির্বাচনী সমীক্ষায় এমন আভাস মিললেও প্রধানমন্ত্রী মোদী রবিবার দাবি করেন, তিনি নিশ্চিত বিজেপি এবার কেরলে সরকার গড়বে। ‌

সিপিএম টানা ১০ বছর ওই রাজ্যে ক্ষমতায় থাকলেও প্রধানমন্ত্রী রবিবারের ভাষণে কংগ্রেসকেও সমানতালে নিশানা করেছেন। তিনি বলেন, কংগ্রেস ও সিপিএমের মধ্যে কোন বিরোধ নেই। ‌কারণ দুই দলই কেরলে দুর্নীতি ও লুটতরাজ করেছে। প্রকাশ্যে ঝগড়া করলেও আসলে ওদের মধ্যে গভীর বোঝাপড়া আছে। রাজনৈতিক মহলের বক্তব্য মোদী আসলে ইন্ডি জোটকে নিশানা করেছেন। বিজেপিকে পরাস্ত করতে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটে কংগ্রেস ও সিপিএম এক জোট। সেই জোটে আছে তৃণমূল কংগ্রেসও।

রবিবার প্রধানমন্ত্রীর সভায় যথেষ্ট ভিড় হয়েছিল। জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বলেন, এবার বিজেপিকে সুযোগ দিন। কেরলে কংগ্রেস ও সিপিএমের পারস্পরিক নাটুকে রেষারেষি এবং অন্যান্য রাজ্যে তাদের বন্ধুত্বের দাবি করে মোদী বলেন, 'কংগ্রেস এবং বামপন্থীরা একে অপরকে মিথ্যা অপবাদ দেয়। আপনাদের এই উভয়ের ব্যাপারেই সতর্ক থাকতে হবে।'

কেরলে বিজেপি তথা মোদীর সেটিং তত্ত্ব নতুন নয়। যেমন নতুন নয় বাংলায় বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের একই অভিযোগ। বাংলায়  বিজেপি আবার সিপিএমের বিরুদ্ধে কংগ্রেসের পাশাপাশি তৃণমূলের সঙ্গেও বোঝাপড়া করে চলার অভিযোগ করে থাকে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ সিপিএম ও কংগ্রেসের সঙ্গে নির্বাচনী বোঝাপড়ার আছে পদ্ম শিবিরের।

কেরলে যদিও এবার সিপিএমের বিরুদ্ধে কংগ্রেসের প্রধান অভিযোগ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আসলে আরেকজন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মতোই কেরলের মুখ্যমন্ত্রী ও ব্যক্তিতান্ত্রিক এবং স্বৈরাচারী মনোভাব নিয়ে প্রশাসন চালাচ্ছেন বলে কংগ্রেসের অভিযোগ। ‌এমনকি কংগ্রেস কেরলের সিপিএম মুখ্যমন্ত্রীকে পিনারাই মোদী বলেও কটাক্ষ করে থাকে। রবিবার এইসব অভিযোগেই জল ঢেলে দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। ‌


```