Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

অভিষেকের দাবিই মিলে গেল! ১০০ দিনের কাজে বাংলাকে এক টাকাও দেয়নি মোদী সরকার: টুইট ডেরেকের

রবিবা্র ছুটির সকালে সোশ্যাল মাধ্যমে টুইটে করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন দাবি করেছেন, বাংলার সঙ্গে কেন্দ্র যে বঞ্চনা করেছে তা এবার সংসদে স্বীকার করে নিল কেন্দ্রের সরকার।

অভিষেকের দাবিই মিলে গেল! ১০০ দিনের কাজে বাংলাকে এক টাকাও দেয়নি মোদী সরকার: টুইট ডেরেকের

ডেরেক ও ব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 4 August 2024 13:00

দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের বিধানসভা ভোটে বাংলায় বিজেপি হারের পর থেকে ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে বলে আগেই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ব্রিগেডের জনগর্জন সভা থেকে এ ব্যাপারে মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক এও বলেছিলেন, ১০০ দিনের কাজে বাংলাকে ২০২১ সালের পর মোদী সরকার ১ পয়সা দিয়েছে প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।

রবিবা্র ছুটির সকালে সোশ্যাল মাধ্যমে টুইটে করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন দাবি করেছেন, বাংলার সঙ্গে কেন্দ্র যে বঞ্চনা করেছে তা এবার সংসদে স্বীকার করে নিল কেন্দ্রের সরকার।

টুইটে ডেরেক লিখেছেন, 'অবশেষে ! মোদী সরকার সংসদে স্বীকার করেছে যে বাংলাকে মনরেগা তহবিলের জন্য শূন্য (কোনও টাকা দেওয়া হয়নি) দেওয়া হয়েছে। এব্যাপারে মোদী সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন অভিষেক। রাজ্যসভায় অবশেষে তা স্বীকার করে নিল মোদী সরকার।"

সঙ্গে রাজ্যসভার একটি চিঠিও টুইটে যোগ করেছেন ডেরেক। যাতে দেখা যাচ্ছে দেশের অন্যান্য রাজ্য ১০০ দিনের প্রকল্পে টাকা পেলেও বাংলার পাশে কোনও বরাদ্দ অঙ্কের উল্লেখ নেই অর্থাৎ বাংলাকে কোনও টাকা দেওয়া হয়নি।

সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের বাজেটের ওপর দীর্ঘ ৫৩ মিনিটের ভাষণেও বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক এও বলেছিলেন, "আপনারা বাংলাকে কোন খাতে কত টাকা দিয়েছেন তার শ্বেতপত্র প্রকাশ করুন। তা হলেই সত্যি মিথ্যে প্রমাণ হয়ে যাবে।"

এদিনের টুইটে ডেরেক দাবি করেছেন, কেন্দ্রের সরকারের তরফে রাজ্যসভায় যে নথি পেশ করা হয়েছে, সেখানে ১০০ দিনের প্রকল্পে বাংলাকে ২০২১ সালের পর থেকে কোনও টাকা দেয়নি কেন্দ্র। 


```