ব্রিকসের ভার্চুয়াল বৈঠকেও শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী যোগ দেননি ট্রাম্প তথা আমেরিকার বিরুদ্ধে আপাতত সুর চড়াতে চাইছেন না তিনি।

ফাইল ছবি
শেষ আপডেট: 9 September 2025 10:23
দ্য ওয়াল ব্যুরো: শুল্ক নিয়ে বিবাদে বারে বারেই ব্রিকস (BRICS) (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা) ভুক্ত দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত সহ ব্রিকসের সদস্য দেশগুলির উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প (Donald Trump)। এই পরিস্থিতিতে নিজেদের করণীয় ঠিক করতে ব্রিকসের বৈঠক ডেকেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা। ভার্চুয়াল সেই বৈঠকে অংশ নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। নাম না করে কড়া ভাষাতেই মার্কিন শুল্ক নীতির নিন্দা করেছেন তিনি।
তবে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) ওই বৈঠক এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকে অংশ নেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভ্লাদিমির পুতিন সহ বাকি রাষ্ট্র নেতারা।
ভারতের প্রধানমন্ত্রী এর আগে সিদ্ধান্ত নেন চলতি মাসের শেষে নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাতেও তিনি অংশ নেবেন না। সেখানেই দেশের প্রতিনিধিত্ব করবেন জয়শম্কর।
নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তকে অনেকেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদ আর বাড়তে না দেওয়ার ইঙ্গিত বলে অনেকে ্মনে করছেন। রাষ্ট্রসংঘের সভায় মোদির আগামী ২৭ সেপ্টেম্বর ভাযণ দেওয়ার কথা। চলতি পরিস্থিস্তিতে সেখানে মার্কিনপ্রেসিডেন্টের সঙ্গে তাঁর দেখা হোক চাইছেন না মোদী।
ব্রিকসের ভার্চুয়াল বৈঠকেও শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী যোগ দেননি ট্রাম্প তথা আমেরিকার বিরুদ্ধে আপাতত সুর চড়াতে চাইছেন না তিনি।
গত সোমবারই মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্কের কথা স্মরণ করেছেন ট্রাম্প। মনে করা হচ্ছে চিনে এসসিও সম্নেলনে মস্কো-দিল্লি- বেজিংয়ের মধ্যে গড়ে ওঠা বোঝাপড়া থেকে ট্রাম্প ভারতকে বের করে আনতে চান।
ট্রাম্পের প্রতিক্রিয়া জবাবে মোদীও ইতিবাচক সাড়া দিয়েছেন। বলেছেন ভারত মার্কিন সম্পর্ক শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে।
আমেরিকা ভারতের উপর চপানো ৫০ শতাংশ শুল্কের মধ্যে ২৫ শতাংশই হল রাশিয়া থেকে জ্বালান তেল আমদানির জন্য জরিমানা। আমেরিকার অভিযোগ, রাশিয়ার থেকে তেল কিনে ভারত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ জোগাচ্ছে।
এই প্রসঙ্গে আমেরিকার নাম না করে জয়শঙ্কর ব্রিকসের বৈঠকে বলেছেন, বাণিজ্যের সঙ্গে অন্য কোনও বিষয় যুক্ত না করাই বাঞ্ছনীয়।