Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

বর্ধমান থেকে অপহরণের পর বিক্রি করা হয় দু'বার, নাবালিকাকে অবশেষে রাজস্থান থেকে উদ্ধার করল সিবিআই

সিবিআইয়ের সন্দেহ, এটি বড় কোনও মানবপাচার চক্রের অংশ হতে পারে।

বর্ধমান থেকে অপহরণের পর বিক্রি করা হয় দু'বার, নাবালিকাকে অবশেষে রাজস্থান থেকে উদ্ধার করল সিবিআই

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 10 August 2025 11:46

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমান থেকে গত বছরের অগস্টে নিখোঁজ হয় এক নাবালিকা। টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল, আর ফেরেননি। তদন্তে নেমে সিবিআই জানতে পারে, মেয়েটিকে অপহরণ করে বিয়ের জন্য অবৈধভাবে দু'বার বিক্রি করা হয়েছিল। অবশেষে শুক্রবার রাজস্থানের পালি জেলা থেকে তাঁকে উদ্ধার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গ্রেফতার হয়েছে পাঁচ অভিযুক্ত-ভরৎ কুমার, জগদীশ কুমার, মেনা দাপুবেন, রতা রাম ও দিলীপ কুমার।

সিবিআই জানিয়েছে, নিখোঁজ হওয়ার সময় ওই মেয়ে নাবালিকা ছিলেন। কিন্তু বিয়ের জন্য তৈরি করা হলফনামায় তাঁকে প্রাপ্তবয়স্ক দেখানো হয়। তদন্তকারীদের সন্দেহ, এটি বড় কোনও মানবপাচার চক্রের অংশ হতে পারে।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ৯ অগস্ট। স্থানীয় পুলিশের তদন্তে ফল না মেলায় এবং পরে সিআইডি-র তদন্তে ভার নিলেও সাফল্য না আসায়, নিখোঁজ মেয়েটির মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট ২০২৪ সালে মামলাটি সিবিআইকে দেয়। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি মামলাটি হাতে নেয় সিবিআই। সূত্র এবং কল ডিটেল বিশ্লেষণ করে জানা যায়, মেয়েটিকে রাজস্থানের পালিতে পাঠানো হয়েছিল। সেখানেই অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, জাতীয় অপরাধ নথি ব্যুরোর হিসাব বলছে, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা লাফিয়ে বেড়েছে, ৩,৭৮,২৩৬ (২০১৮), ৪,০৫,৩২৬ (২০১৯), ৩,৭১,৫০৩ (২০২০), ৪,২৮,২৭৮ (২০২১) এবং ৪,৪৫,২৫৬ (২০২২)। যা নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসনিক আধিকারিকরা। মানবপাচারের মতো অপরাধও লাফিয়ে বাড়ছে পাল্লা দিয়ে।


```