Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে একই সঙ্গে খুন মা ও দুই মেয়ে! অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি শুরু পুলিশের

ঘটনার পর থেকেই তরুণীর স্বামী পলাতক। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে খোঁজ। ঘটনাস্থল থেকে ফরেনসিক দল প্রমাণ সংগ্রহ করেছে।

দিল্লিতে একই সঙ্গে খুন মা ও দুই মেয়ে! অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি শুরু পুলিশের

গার্গী দাস

শেষ আপডেট: 9 August 2025 18:39

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে শিউরে উঠল দিল্লির কারওয়াল নগর। মৃত্যু হল এক তরুণী ও তাঁর দুই সন্তানের। পুলিশের প্রাথমিক অনুমান, স্বামীর সঙ্গে সম্পর্কে তিক্ততা ও তার জেরে খুন হয়েছেন তিনজন।

ওই তরুণীর প্রতিবেশীরা জানাচ্ছেন, ভোরে দরজা খোলার পরই দেখা যায় ২৮ বছরের জয়শ্রী এবং তাঁর দুই মেয়ে (বয়স ৫ ও ৭) খাটে পড়ে আছেন। তাঁদের অনুমান, সম্ভবত শুক্রবার রাতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে চলা বিবাদের জেরেই খুনের ঘটনা। যদিও সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ঘটনার পর থেকেই তরুণীর স্বামী পলাতক। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে খোঁজ। ঘটনাস্থল থেকে ফরেনসিক দল প্রমাণ সংগ্রহ করেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জিটিবি হাসপাতালে।

প্রতিবেশীদের এক জন বলেন, 'আমরা ভোর ৬টার সময় খবর পাই। দরজা খোলার পর দেখি মা ও দুই মেয়েকে খাটে পড়ে থাকতে। স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকত।'


```