Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিচারিকার কিশোরী মেয়ে নিখোঁজ! উদ্বেগে অঙ্কিতা লোখান্ডে, শিশু অপহরণের মামলা দায়ের

স্বামী ভিকি জৈনও ওই একই পোস্ট শেয়ার করেছেন নিজের সোশাল মিডিয়ায়। অঙ্কিতার এই আবেদন ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেটদুনিয়ায়। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাঁদের সহানুভূতি জানাচ্ছেন।

পরিচারিকার কিশোরী মেয়ে নিখোঁজ! উদ্বেগে অঙ্কিতা লোখান্ডে, শিশু অপহরণের মামলা দায়ের

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 August 2025 15:40

দ্য ওয়াল ব্যুরো: বিপদ হানা দিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের পরিবারে। তাঁর বাড়ির পরিচারিকার কিশোরী মেয়ে ও তার বান্ধবী আচমকাই নিখোঁজ হয়ে যায়। দুই কিশোরীর খোঁজ না মেলায় প্রবল উদ্বেগে রয়েছেন অঙ্কিতা ও তাঁর স্বামী ভিকি জৈন। ইতিমধ্যেই মুম্বইয়ের ভাকোলা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশু অপহরণ মামলা রুজু করেছে।

৩১ জুলাই সকাল ১০টা থেকে নিখোঁজ সালোনি ও নেহা নামের দুই কিশোরীকে শেষবার দেখা গিয়েছিল ভাকোলা অঞ্চলে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে মুম্বই পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট সূত্র মেলেনি।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবর নিজেই জানান অঙ্কিতা। লেখেন,"ওরা আমাদের পরিবারেরই অংশ। তাই আমরা খুব উদ্বিগ্ন। মুম্বইবাসীদের কাছে অনুরোধ, যদি কেউ কিছু দেখে থাকেন, দয়া করে আমাদের বা নিকটবর্তী থানায় জানান।"

স্বামী ভিকি জৈনও ওই একই পোস্ট শেয়ার করেছেন নিজের সোশাল মিডিয়ায়। অঙ্কিতার এই আবেদন ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেটদুনিয়ায়। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাঁদের সহানুভূতি জানাচ্ছেন।

সূত্রের খবর, সালোনি ও নেহার পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দু’জনেরই মোবাইল ফোন বন্ধ, সোশাল মিডিয়া অ্যাক্টিভিটিও হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছে তদন্তকারী দল।

এই ঘটনায় কোনও চক্র জড়িয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন—এই দুই কিশোরী কোথায় গেল? তারা নিজেরা কোথাও গিয়েছে নাকি কোনও অপহরণ চক্রের হাতে পড়েছে? উত্তরের অপেক্ষায় শুধু অঙ্কিতা লোখান্ডে নয়, চিন্তায় সকলেই।


```