Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পুজোর দুধে থুতু দিলেন মহম্মদ শরিফ! পাপ্পু নাম নিয়ে দুধ বেচতেন, ধর্মীয় অসন্তোষ লখনউয়ে

ঘটনার পর শুক্লার পরিবার স্থানীয় থানায় লিখিত অভিযোগ জমা দেয়। তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তির আসল নাম মহম্মদ শরিফ। তবে তিনি ‘পাপ্পু’ নামে পরিচয় দিয়ে অনেকদিন ধরেই দুধ বিক্রি করছিলেন।

পুজোর দুধে থুতু দিলেন মহম্মদ শরিফ! পাপ্পু নাম নিয়ে দুধ বেচতেন, ধর্মীয় অসন্তোষ লখনউয়ে

ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 6 July 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ের গোমতীনগর এলাকায় এক দুধ বিক্রেতার কীর্তিতে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, তিনি গ্রাহকের বাড়িতে দুধ পৌঁছে দেওয়ার সময় ইচ্ছে করেই তাতে থুতু ফেলেছেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ঘৃণ্য মানসিকতার ছবি।

সিসিটিভিতে দেখা যায়, দুধের পাত্র হাতে নিয়ে ওই ব্যক্তি সিঁড়ি দিয়ে উঠছেন, এরপর কলিংবেল বাজানোর আগে এদিক-ওদিক দেখে দুধের মধ্যেই থুতু ফেলছেন। অভিযুক্তর কাছ থেকে প্রতিদিন দুধ কিনতেন লভ শুক্লা নামের এক স্থানীয় বাসিন্দা। 

তিনি জানান, এই দুধ তিনি শিবের পুজোয় ব্যবহার করতেন। তাঁর দাবি, 'শুধু দুধ নয়, এটা আমার ভগবানের উদ্দেশে নিবেদন। কেউ যদি ইচ্ছা করে এটা অপবিত্র করে, তাহলে সেটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়।'

ঘটনার পর শুক্লার পরিবার স্থানীয় থানায় লিখিত অভিযোগ জমা দেয়। তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তির আসল নাম মহম্মদ শরিফ। তবে তিনি ‘পাপ্পু’ নামে পরিচয় দিয়ে অনেকদিন ধরেই দুধ বিক্রি করছিলেন।

এই ঘটনা সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বেশ কিছু হিন্দু সংগঠন পুলিশের কাছে অভিযোগ করে। তাঁদের দাবি, এটা শুধু অপরাধ নয়, ধর্মীয় অপমানও বটে। ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ অভিযোগ জানিয়ে জানিয়েছে, দোষীর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হোক। সংগঠনের এক নেতা বলেন, 'এটা খুবই স্পর্শকাতর বিষয়। এখন কাওড় যাত্রা চলছে, এই সময় অনেকেই শিবের আরাধনায় দুধ ব্যবহার করেন। এইভাবে হিন্দু ধর্মাবলম্বীদের অপমান মেনে নেওয়া যায় না।'

স্থানীয় পুলিশ আধিকারিক জানান, 'ঘটনার ভিডিও ফুটেজ হাতে এসেছে। তদন্ত চলছে। খুব শীঘ্রই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'


```