Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মণিপুরে সেনাকে লক্ষ্য করে হামলা, পাল্টা গুলিতে নিকেশ ৪ কুকি জঙ্গি

কুকি জঙ্গিদের এই গোষ্ঠী সম্প্রতি স্বাক্ষরিত সাসপেনশন অফ অপারেশনস বা শান্তিচুক্তিতে সই করেনি।

মণিপুরে সেনাকে লক্ষ্য করে হামলা, পাল্টা গুলিতে নিকেশ ৪ কুকি জঙ্গি

ঘটনাটি ঘটেছে চূড়াচাঁদপুরের পশ্চিম দিকে খাঁপি গ্রামে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 4 November 2025 12:48

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভোররাতে মণিপুরের চূড়াচাঁদপুরে সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (UKNA) চার জঙ্গি। এক প্রতিরক্ষা মুখপাত্র এই খবর জানিয়ে বলেন, চূড়াচাঁদপুর থেকে ৮০ কিমি দূরে ঘন জঙ্গলের মধ্যে আরও জঙ্গির খোঁজে তল্লাশি চলছে।

কুকি জঙ্গিদের এই গোষ্ঠী সম্প্রতি স্বাক্ষরিত সাসপেনশন অফ অপারেশনস বা শান্তিচুক্তিতে সই করেনি। প্রতিরক্ষা মুখপাত্র বলেন, এদিন ভোরে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ওই জঙ্গলে তল্লাশি শুরু হয়। সেনা জওয়ানদের দেখে কুকি জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে, এপাশ থেকেও গুলির জবাব দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে চূড়াচাঁদপুরের পশ্চিম দিকে খাঁপি গ্রামে। তাতেই চার জঙ্গিকে সেখানেই নিকেশ করে বাহিনী।

প্রতিরক্ষা মুখপাত্র আরও বলেন, এই গোষ্ঠী কয়েকদিন আগে এক গ্রামের মোড়লকে খুন করেছিল। তার পর থেকেই স্থানীয়দের মধ্যে তা নিয়ে অশান্তি ধূমায়িত হচ্ছিল। এলাকা বহুদিন শান্ত থাকার পর এই ঘটনা দমন করতে অসম রাইফেলসের জওয়ানরা তল্লাশি অভিযানে নামে। একটি সূত্রে জানা যায়, কুকি জঙ্গিদের এই গোষ্ঠী খাঁপি গ্রামে ডেরা পেতেছিল। অন্তত ১৭ জন এখানে ঘাপটি মেরে রয়েছে বলে খবর মিলেছে। এখন বাকিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে অসম রাইফেলসের জওয়ানরা। সেনা অভিযানে এক জঙ্গিকে পাকড়াও করা গেলেও বাকিরা পালিয়েছে।


```