Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আল কায়দা-যোগ সন্দেহে গুজরাতে গ্রেফতার ৪ জঙ্গি, তদন্তে মিলল অটো-ডিলিট অ্যাপ ব্যবহারের তথ্য

ধৃত ৪ জনের মধ্যে একজনকে অন্য রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় গুজরাত এটিএস।

আল কায়দা-যোগ সন্দেহে গুজরাতে গ্রেফতার ৪ জঙ্গি, তদন্তে মিলল অটো-ডিলিট অ্যাপ ব্যবহারের তথ্য

পৃথা ঘোষ

শেষ আপডেট: 23 July 2025 19:26

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে যোগসাজশের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করল গুজরাত অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)। জাল নোট ছাপানো চক্র এবং আল-কায়দার উগ্র মতাদর্শ প্রচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও রয়েছে ধৃতদের বিরুদ্ধে।

ধৃতদের নাম মহম্মদ ফয়েক, মহম্মদ ফারদিন, সিফুল্লাহ কুরেশি ও জিশান আলি। তাদের মধ্যে একজনকে অন্য রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় গুজরাত এটিএস।

তদন্তকারীদের দাবি, ধৃতরা দীর্ঘদিন ধরে আল কায়দার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। সোশ্যাল মিডিয়া ও সন্দেহজনক কিছু অ্যাপের মাধ্যমে তারা সংগঠনের মতাদর্শ ছড়াতে শুরু করেছিল। আল কায়দার সঙ্গে তাদের যোগাযোগ তৈরি হয়েছিল মূলত অনলাইনেই।

এটিএস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা এমন একটি অটো-ডিলিট অ্যাপ ব্যবহার করত, যা তাদের যাবতীয় চ্যাট বা যোগাযোগের প্রমাণ স্বয়ংক্রিয়ভাবেই ডিলিট করে দিত। এভাবেই তারা নজরদারি এড়ানোর চেষ্টা করছিল বলে মনে করা হচ্ছে।

গুজরাত এটিএস-এর এক আধিকারিক জানান, এই ৪ জন রাজ্যে নাশকতার পরিকল্পনা করছিল বলেই তাদের উপর নজরদারি শুরু হয়। পরে তাদের কথোপকথনের সূত্র ধরেই গ্রেফতার করা হয়। তদন্তে এখন তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং চ্যাট খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, আল কায়দা মূলত আফগানিস্তানে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে গঠিত একটি সংগঠন 'মাখতাব আল-খিদমত' থেকে তৈরি হয়েছিল। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে ওসামা বিন লাদেন ও তার ধর্মীয় গুরু শেখ আবদুল্লাহ আযজামের নামও জড়িয়ে রয়েছে।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবানদের আশ্রয়ে আফগানিস্তান থেকেই এই জঙ্গি সংগঠন চালানো হয়। আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকায় একাধিক সন্ত্রাসবাদী হামলার পিছনে আল কায়দা ও তাদের অনুগামীদের নাম জড়িয়েছে।


```