Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কাঁওয়ার যাত্রীদের 'জঙ্গি' আখ্যা দেওয়া ঠিক নয়, ক্ষোভ উগরে দিয়ে সতর্ক করলেন যোগী

এসব ঘটনার জেরে পুলিশ কাঁওয়ার যাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে। বাইক চালানোর সময় সাইলেন্সার ছাড়া গাড়ি ব্যবহার না করতে বলা হয়েছে। 

কাঁওয়ার যাত্রীদের 'জঙ্গি' আখ্যা দেওয়া  ঠিক নয়, ক্ষোভ উগরে দিয়ে সতর্ক করলেন যোগী

কাঁওয়ার যাত্রা ও যোগী

শেষ আপডেট: 18 July 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: কাঁওয়ার যাত্রীদের ‘হুলিগান’ বা ‘জঙ্গি’ বলে চিহ্নিত করার প্রবণতা ঠিক নয়। এর তীব্র প্রতিবাদ জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার বারাণসীতে এক অনুষ্ঠানে যোগী বলেন, 'দেশে কিছু লোক কাঁওয়ার যাত্রাকে কলুষিত করার চক্রান্ত করছে। একে জঙ্গি কার্যকলাপের সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি চূড়ান্ত অপমান।'

যোগী দাবি করেন, 'সবচেয়ে নিম্ন শ্রেণি থেকে সর্বোচ্চ শ্রেণি পর্যন্ত, প্রত্যেকেই এই যাত্রার সঙ্গে যুক্ত। এখানে জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় কিংবা অঞ্চল— কোনও ভেদাভেদ নেই। এটা ভারতের ঐক্য ও সাংস্কৃতিক সম্প্রীতির এক অসাধারণ দৃষ্টান্ত।'

যাঁরা একসময় ধর্মীয় মেরুকরণের চেষ্টা করতেন, আজ তাঁরা সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলে জাতপাতের বিভাজন উস্কে দিচ্ছেন বলে মনে করে তিনি। কাঁওয়ার যাত্রীদের বদনাম করার পিছনেও ওই মানসিকতাই কাজ করছে।

উল্লেখ্য, চলতি বছর কাঁওয়ার যাত্রাকে ঘিরে দেশের বিভিন্ন জায়গা থেকে অশান্তির একাধিক খবর সামনে এসেছে। হরিদ্বারের বাহাদরাবাদে দিল্লি-হরিদ্বার জাতীয় সড়ক অবরোধ করে কাঁওয়ার যাত্রীরা সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করায় চার জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, 'তুচ্ছ কারণে রাস্তায় ব্যারিকেড বসিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেছিল অভিযুক্তরা।' একই ধরনের ঘটনা ঘটে কানপুরেও। সেখানে কাঁওয়ার যাত্রার সময় এক হোমগার্ড, এক সিকিওরিটি গার্ড ও এক স্বেচ্ছাসেবক আক্রান্ত হন। পুলিশ স্টেশনে হামলা ও ভাঙচুরের অভিযোগও ওঠে কাঁওয়ার যাত্রীদের বিরুদ্ধে।

মুজফ্‌ফরনগরে কাঁওয়ার যাত্রীদের এক দল রাস্তার ধারের একটি মুসলিম মালিকানাধীন খাবারের দোকানে হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগকারীদের বক্তব্য ছিল, 'দোকানের মালিকরা তাঁদের ধর্মীয় পরিচয় পরিষ্কার করেননি।'

এসব ঘটনার জেরে পুলিশ কাঁওয়ার যাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে। বাইক চালানোর সময় সাইলেন্সার ছাড়া গাড়ি ব্যবহার না করতে বলা হয়েছে। কিছু ক্ষেত্রে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যোগী আদিত্যনাথ বলেন, 'যাঁরা আগে দেশভাগের বীজ বুনেছিলেন, আজ তাঁরাই কাঁওয়ার যাত্রীদের হেয় করছেন। এটা আমাদের ঐতিহ্যকে কলঙ্কিত করার সমান।'


```