Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পর্যটকদের ট্রেকিংয়ের সময় থাকতেই হবে গার্ডকে, হানিমুন হত্যাকাণ্ডের পর নির্দেশিকা মেঘালয় সরকারের

অনেক পর্যটক তাঁদের কাছে বারবার জানতে চান, রাতে বেরোনো নিরাপদ কি না কিংবা একা গাড়িতে ঘোরা ঠিক হবে কি না। এমনকি বুকিংও বাতিল করে একাধিক পর্যটক।

পর্যটকদের ট্রেকিংয়ের সময় থাকতেই হবে গার্ডকে, হানিমুন হত্যাকাণ্ডের পর নির্দেশিকা মেঘালয় সরকারের

শেষ আপডেট: 30 June 2025 19:15

দ্য ওয়াল ব্যুরো: মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলায় ট্রেকিং করতে গেলে এখন থেকে পর্যটকদের জন্য গাইড নিয়োগ করা বাধ্যতামূলক। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের (Raja Raghuvanshi Murder Case) পর পর্যটকদের নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পর্যটন উন্নয়ন কমিটির চেয়ারপার্সন ও ডেপুটি কমিশনার।

মেঘালয়ে হানিমুনে (Meghalaya Honeymoon Murder Case) গিয়ে খুন হন রাজা রঘুবংশী  (Raja Raghuvanshi Murder Case)। মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী ও তাঁর স্ত্রী সোনম প্রথমে নিখোঁজ বলেই মনে করা হচ্ছিল। পরে জানা যায়, পূর্ব খাসি হিলস জেলার ওয়েই সাওডং জলপ্রপাত সংলগ্ন নির্জন পার্কিং লটে স্বামীকে হত্যা করেন সোনম। পরে তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছিল, প্রেমিক ও ভাড়াটে খুনীরাও মেঘালয়ে সোনম ও রাজাদের পিছু নিয়েছিল। ষড়যন্ত্র সফল করতে সোনম ট্রেকিংয়ের সময় কোনও গার্ড নিতে চাইনি। এরপরই নির্জন জায়গায় নিয়ে গিয়ে রাজাকে কুপিয়ে খুন করা হয়।  

এই ঘটনা সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ গোটা মেঘালয় এমনকি উত্তর-পূর্ব ভারতকেই 'অসুরক্ষিত' বলে দাবি করেন। পর্যটন নির্ভর অর্থনীতির জন্য এই ইমেজ একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। চেরাপুঞ্জির (সোহরা) বিভিন্ন রিসর্টের মালিকরা জানান, অনেক পর্যটক তাঁদের কাছে বারবার জানতে চান, রাতে বেরোনো নিরাপদ কি না কিংবা একা গাড়িতে ঘোরা ঠিক হবে কি না। এমনকি বুকিংও বাতিল করে একাধিক পর্যটক।

এক রিসর্ট মালিক সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, "রাজা রঘুবংশীর (Raja Raghuvanshi) ঘটনার পরে কিছু পর্যটক বুকিং বাতিল করেন। আবার অনেকেই ফোন করে জানতে চান এখানে আসা নিরাপদ কি না। আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে, এখানকার পরিবেশ সম্পূর্ণ নিরাপদ। তবে এই ঘটনার ফলে পর্যটকদের মনে একটা ভয় ঢুকে গিয়েছে।"

এই প্রেক্ষাপটেই প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে অনুমোদিত ট্রেকিং রুটে গাইড ছাড়া কোনও পর্যটককে যেতে দেওয়া হবে না। প্রশাসনের মতে, এতে পর্যটকদের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনই পর্যটন ক্ষেত্রেও দায়িত্বশীলতা বাড়বে।


```