Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শ্রীশৈলম মন্দিরের লাড্ডু-প্রসাদে আরশোলা! ভিডিও করে দেখালেন যুবক, তাও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ

প্রসাদ তৈরিতে গাফিলতির অভিযোগ তুলে মন্দির কর্তৃপক্ষের কাছে চিঠি জমা দেন সরসচন্দ্র। চিঠিতে তিনি লেখেন, 'মন্দির কর্তৃপক্ষের অসতর্কতা ও অবহেলার ফলেই এমন ঘটনা ঘটেছে।' বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন ওই ব্যক্তি।

শ্রীশৈলম মন্দিরের লাড্ডু-প্রসাদে আরশোলা! ভিডিও করে দেখালেন যুবক, তাও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ

মন্দিরের প্রসাদী লাড্ডুতে আরশোলা!

শেষ আপডেট: 30 June 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: মন্দিরের প্রসাদে আরশোলা! এক ভক্তের অভিযোগ ঘিরে শোরগোল। অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম মন্দিরে প্রসাদ হিসেবে লাড্ডু (Andhra Pradesh Temple) দেওয়া হয়েছিল। কিন্তু খেতে দিয়ে দেখা যায় প্রসাদের মধ্যে একটি মৃত আরশোলা, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন ওই ব্যক্তি। ঘটনার পরপরই মন্দির কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান তিনি।

সরসচন্দ্র কে. নামের ওই ব্যক্তি লাড্ডুর ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, লাড্ডুর (Laddu) মধ্যে একটি মৃত আরশোলা রয়েছে। ওই ভিডিও-র মাধ্যমে তিনি জানিয়েছেন, ২৯ জুন তিনি শ্রীশৈলম মন্দিরে যান এবং সেখান থেকে প্রসাদ নেন। খেতে গিয়ে লাড্ডুর মধ্যে আরশোলাটি দেখতে পান (Man Found Cockroach In Andhra Temple Laddoo)।

প্রসাদ তৈরিতে গাফিলতির অভিযোগ তুলে মন্দির কর্তৃপক্ষের কাছে চিঠি জমা দেন সরসচন্দ্র। চিঠিতে তিনি লেখেন, 'মন্দির কর্তৃপক্ষের অসতর্কতা ও অবহেলার ফলেই এমন ঘটনা ঘটেছে।' বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন ওই ব্যক্তি। 

তবে অভিযোগ অস্বীকার করেছে মন্দির কর্তৃপক্ষ। নির্বাহী আধিকারিক শ্রীনিবাস রাও-র দাবি, 'আমাদের লাড্ডু তৈরির জায়গা সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখা হয়। কর্মীদের কড়া নজরদারিতে লাড্ডু তৈরি হয়। সেখানে আরশোলা বা কোনও পোকা থাকার প্রশ্নই ওঠে না।” তিনি আরও জানান, “ভক্তদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। মন্দির কর্তৃপক্ষ  প্রসাদ তৈরি এবং বিতরণের ক্ষেত্রে সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলে।”

উল্লেখ্য, কয়েকমাস আগে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। এরপরই মন্দিরের প্রসাদে পোকা থাকার অভিযোগও উঠেছিল। তাঁদের অভিযোগ ছিল, মন্দিরে পরিবেশিত মধ্যাহ্নভোজের খাবারে পোকা পাওয়া গিয়েছিল।


```