Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মীরাটকাণ্ড: স্বামীকে টুকরো করে ড্রামে ভরেছিলেন, এখন আইন নিয়ে পড়তে চান 'এইট ফেল' মুসকান

ক্লাস ৮ পাশ করেননি মুসকান। এত বছরে নতুন করে পড়াশোনা করার কথাও তার মাথায় আসেনি। 

মীরাটকাণ্ড: স্বামীকে টুকরো করে ড্রামে ভরেছিলেন, এখন আইন নিয়ে পড়তে চান 'এইট ফেল' মুসকান

মুসকান রাস্তোগী

শেষ আপডেট: 31 May 2025 12:39

দ্য ওয়াল ব্যুরো: মুসকান রাস্তোগী (Muskan Rastogi)। মীরাটের বাসিন্দা কয়েক মাস আগে এমন ঘটনা ঘটিয়েছিলেন (Meerut Murder Case) যা দেশজুড়ে হইচই ফেলে দিয়েছিল। প্রেমিকের সঙ্গে মিলে নিজের স্বামীকে খুন করেছিলেন তিনি। শুধু তাই নয়, তাঁর মৃতদেহ টুকরো করে নীল ড্রামে ভরে রেখেছিলেন। বর্তমানে মুসকান এবং তার প্রেমিক সাহিলের ঠিকানা জেল। যদিও এত বড় ঘটনা ঘটানোর পর কোনও অনুতাপই নেই মুসকানের। বরং তিনি এখন আইন (Law) নিয়ে পড়তে চান।

ক্লাস ৮ পাশ করেননি মুসকান। এত বছরে নতুন করে পড়াশোনা করার কথাও তার মাথায় আসেনি। কিন্তু এখন স্বামীকে খুন করে নীল ড্রামে তার টুকরো করা দেহ রেখে ধরা পড়ার পর তার ইচ্ছে হয়েছে আইন নিয়ে পড়ার! কেন এত কিছু থাকতে আইন নিয়ে পড়তে চান মুসকান? তার পিছনেও রয়েছে বিশেষ কারণ। আসলে জেল থেকে মুক্ত হতে চান তিনি।

এত ঘৃণ্য অপরাধ করার পরও সংবিধান অনুযায়ী মুসকানের হয়ে লড়াই করছেন এক আইনজীবী। কিন্তু তাঁর কাজে নাকি খুশি নন মুসকান। তাই আদালতে নিজের হয়ে লড়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। জেল সূত্রে খবর, ইতিমধ্যে আইন নিয়ে পড়ার ইচ্ছে প্রকাশ করে কর্তৃপক্ষকে জানিয়েছেন মুসকান। তিনি চান, তাঁর হয়ে যেন আর অন্য কেউ না লড়াই করেন। নিজেই নিজেকে বাঁচিয়ে জেলমুক্ত হতে চান তিনি।

জেল কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, আইন পড়ার জন্য যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগে তা নেই মুসকানের। তিনি অষ্টম শ্রেণীই পাশ করেননি, গ্র্যাজুয়েট হওয়া দূর। তাই কোনও ভাবেই তার আইন নিয়ে পড়া সম্ভব নয়। যদিও তা একান্তই পড়তে চাইলে আগে ন্যূনতম শিক্ষা গ্রহণ করতে হবে। ক্লাস ১২ পাশ করতে হবে। তারপরে তিনি এলএলবি কোর্সে ভর্তি হতে পারেন। সেক্ষেত্রে কোনও ওপেন ইউনিভার্সিটি থেকে পড়তে পারেন মুসকান। আর এক্ষেত্রে জেল কর্তৃপক্ষ তাকে সাহায্য করবে বলে জানান হয়েছে।

চলতি বছর মার্চ মাসে মীরাট কাণ্ড প্রকাশ্য আসে। বিদেশের চাকরি থেকে ছুটি নিয়ে ভারতে ফিরেছিলেন সৌরভ। ফেরার ১০ দিনের মধ্যেই তাঁকে খুন করেন মুসকান এবং সাহিল। তারপর সৌরভের দেহ টুকরো করে একটি নীল ড্রামে ভরে তারা চলে গেছিলেন হিমাচল প্রদেশে! ফিরে এসে সেই নীল ড্রাম সরানোর জন্য লোক ডেকেছিলেন তারা। সেই সময়ই ঘটে বিপত্তি। ড্রামের ঢাকনা খুলে যাওয়ায় দুর্গন্ধ বের হতে থাকে। পরিষ্কার হয়ে যায়, কী ঘটিয়েছন দুজনে। 


```