উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী ধর্মপাল সিং জানালেন, মীরাটে আবর্জনা থেকে সোনা তৈরির মেশিন তৈরি হচ্ছে! তাঁর দাবি ঘিরে ব্যাপক ট্রোল সোশ্যাল মিডিয়ায়।

উত্তরপ্রদেশের সেচ ও জলসম্পদ মন্ত্রী ধর্মপাল সিং।
শেষ আপডেট: 26 May 2025 20:08
দ্য ওয়াল ব্যুরো: বাংলার বুকে দাঁড়িয়ে গরুর দুধ থেকে সোনা তৈরির কথা বলে ব্যাপক ট্রোলের মুখে পড়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার তা থেকে আরও এক কাঠি এগিয়ে, আবর্জনা থেকে সোনা তৈরি করার বিশেষ মেশিনের কথা ঘোষণা করে বসলেন উত্তরপ্রদেশের সেচ ও জলসম্পদ মন্ত্রী ধর্মপাল সিং।
সম্প্রতি মীরাটে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আবর্জনা থেকে সোনা বানানোর পরিকল্পনা রয়েছে। সেই মেশিন তৈরি হচ্ছে। একটু সমস্যা আছে, তবে মেশিন প্রস্তুত হলেই মীরাটে আবর্জনা থেকে সোনা তৈরি হবে।’
“There is a plan to make gold from garbage. That machine is getting ready soon. There is a little problem. When it is ready, gold will be made from garbage in Meerut”
BJP Minister Dharmpal Singh, UPpic.twitter.com/BuR7qLoLdT— Mohammed Zubair (@zoo_bear) May 26, 2025
ধর্মপাল সিং বিজেপির বরিষ্ঠ নেতা এবং উত্তরপ্রদেশ সরকারের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। লক্ষ্যণীয়, তাঁর বক্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন দেশের নানা প্রান্তে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ ঘিরে বিতর্ক চলছে।
এই বক্তব্যের সঙ্গে উপস্থিত দর্শকদের অনেকে হাততালি দিলেও, অনেকে বিস্মিত হয়েছেন এবং প্রশ্ন তুলেছেন, আবর্জনা থেকে সোনা তৈরির প্রযুক্তি আদৌ বাস্তবিক কিনা। অনেকেই ট্রোল করেছেন বিজেপি নেতাকে। সব মিলিয়ে, তাঁর এই মন্তব্য নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে।
তবে এই প্রথম নয়, বিজেপি নেতাদের মুখে এমন নানা বিজ্ঞান অসম্মত কথা লেগেই থাকে বলে শোনা যায় প্রায়ই। দিলীপ ঘোষ যেমন গরুর দুধ থেকে সোনা তৈরির কথা বলেছিলেন, তেমনই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছর তিনেক আগে একটি জনসভায় দাবি করেছিলেন, নর্দমার বর্জ্য থেকে যে গ্যাস উৎপন্ন হয় তা নলের মাধ্যমে কাজে লাগিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। তা তিনি নাকি একসময়ে করেওছিলেন বলে জানান।
LPG has become unaffordable, that's why our "beloved" Modi Ji who has a better scientific brain than many rocket scientists has given us a solution to overcome the challenge of LPG prices -> Nala gas
Jai Ho 🙏
Gutter Gas : Theory & Practical explanation by India's PM Modi 🤣 pic.twitter.com/pVmJy6FGVO— Bhavika Kapoor (@BhavikaKapoor5) May 8, 2022
তবে এই ধরনের সব কথাই সাধারণের নজর কাড়ার চেষ্টা বলে মনে করেন অনেকেই। বিশেষজ্ঞ মহলের একাংশ বলছেন, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা এখন একটি জরুরি বিষয় হলেও, আবর্জনা থেকে সরাসরি সোনা তৈরির দাবি আদৌ বিজ্ঞানসম্মত কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।