Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

দিল্লি-মুম্বই হাইওয়েতে 'নোংরামি' মধ্যপ্রদেশের বিজেপি নেতার! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার বাসিন্দা এক রাজনীতিবিদকে নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে, দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর এক মহিলার সঙ্গে প্রকাশ্যে অশ্লীল কার্যকলাপ করেছেন বলে অভিযোগ।

দিল্লি-মুম্বই হাইওয়েতে 'নোংরামি' মধ্যপ্রদেশের বিজেপি নেতার! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 24 May 2025 20:05

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার বাসিন্দা এক বিজেপি নেতাকে নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে, দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর এক মহিলার সঙ্গে প্রকাশ্যে অশ্লীল কার্যকলাপ করেছেন বলে অভিযোগ। ঘটনাটি ধরা পড়েছে হাইওয়েতে থাকা সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয় এবং সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে প্রশাসন।

ঘটনাটি ঘটেছে ১৩ মে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর একটি সাদা গাড়ির সামনে, এক মহিলার সঙ্গে প্রকাশ্য যৌনতায় লিপ্ত হতে দেখা যায় অভিযুক্ত মনোহরলাল ধাকড়কে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই গাড়িটি ধাকড়ের নামে নথিভুক্ত। ভিডিও ভাইরাল হতেই ধাকড় ও অপর এক মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নতুন আইন ভারতীয় বিচার বিধি (Bharatiya Nyay Sanhita) অনুযায়ী ২৯৬, ২৮৫ এবং ৩(৫) ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ।

ধাকড় বর্তমানে পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁকে খুঁজে পেতে জোর তল্লাশি চলছে, এবং গোটা ঘটনার গভীর তদন্তও শুরু হয়েছে। ঘটনার পর আরও বিতর্ক ছড়ায় ধাকড়ের রাজনৈতিক যোগসূত্র সামনে আসতেই। তাঁর স্ত্রী, সোহণ বাই ধাকড়, বানী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সরপঞ্চ ও জেলা পঞ্চায়েত সদস্য। তিনি বিজেপির সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। যদিও দল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মনোহরলাল ধাকড়ের সঙ্গে তাদের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই।

মন্দসৌর বিজেপি জেলার সভাপতি রাজেশ দীক্ষিত বলেন, “মনোহরলাল ধাকড় বানী গ্রামের বাসিন্দা হলেও বিজেপির প্রাথমিক সদস্য নন। তাঁর স্ত্রী পঞ্চায়েত পদে রয়েছেন, তবে দল হিসেবে আমাদের কোনও আনুষ্ঠানিক যোগসূত্র নেই।”

এই ঘটনার জেরে ধাকড়কে ধাকড় মহাসভা যুব ইউনিয়নের জাতীয় মন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি অর্জুন ধাকড় এক বিবৃতিতে জানান, “সংগঠনের ভাবমূর্তি রক্ষা করতেই এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছিল।”

ঘটনার তীব্র নিন্দা করেছেন রতলাম রেঞ্জের ডিআইজি মনোজ সিং। তিনি বলেন, “এ ধরনের আচরণ আইন ও সমাজ—দুটোরই পরিপন্থী। জনসাধারণের রাস্তা সবার জন্য নিরাপদ ও সম্মানজনক ব্যবহারের স্থান। এমন ঘটনা কোনোভাবেই বরদাস্তযোগ্য নয়।” ঘটনার তদন্ত চলছে। পুলিশের তরফে মনোহরলাল ধাকড়ের খোঁজে বিভিন্ন সম্ভাব্য জায়গায় তল্লাশি শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


```