Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার পর হাসনাবাদের আকাশেও দেখা গেল ড্রোন! বাংলাদেশ থেকে এসেছে বলে দাবি

কলকাতার আকাশে দেখতে পাওয়া ড্রোনগুলির পিছনে পাকিস্তান যোগ রয়েছে কিনা এখনও স্পষ্ট নয়।

কলকাতার পর হাসনাবাদের আকাশেও দেখা গেল ড্রোন! বাংলাদেশ থেকে এসেছে বলে দাবি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 May 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো: মাত্র কয়েকদিন আগে হইচই সৃষ্টি হয়েছিল কলকাতায় (Kolkata)। শহরের আকাশে দেখা গেছিল একাধিক ড্রোন (Drone)। প্রায় ৪৫ মিনিট ধরে রাসবিহারী থেকে শুরু করে ফোর্ট উইলিয়াম সহ নানা অঞ্চলের আকাশে ড্রোন দেখা যায়। বিষয়টি নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। সেই আতঙ্ক ফিরে এল রাজ্যে। শনিবার হাসনাবাদে (Hasnabad) দেখা গেল ড্রোন। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন সেই ড্রোনের ভিডিও রেকর্ডও করেছেন।

কলকাতায় চার-চারটি ড্রোন দেখা গেছিল। সেনা, বায়ুসেনা, কলকাতা পুলিশ মিলিতভাবে এই ড্রোন-রহস্যের তদন্ত শুরু করে। তাঁদের অনুমান ছিল, মেটিয়াবুরুজ বা বজবজ এলাকা থেকে সেগুলি উড়তে পারে। আর হাসনাবাদে যে ড্রোন দেখা গেছে তা বাংলাদেশের দিক থেকে উড়েছে বলে দাবি স্থানীয়দের। শুক্রবার সন্ধেবেলায় কয়েকটি ড্রোন দেখা যায় হাসনাবাদের আকাশে।

হাসনাবাদের কাটাখাল এলাকায় একটি সেতুর ওপরে বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন যুবক। তারাই প্রথমে এই ড্রোনগুলি দেখতে পান। তাদের দাবি অনুযায়ী, যে দিকে বাংলাদেশ সীমান্ত (Bangladesh) সে দিক থেকেই ড্রোনগুলি উড়ে এসেছিলে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তারা। এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি বিএসএফ জওয়ানদের (BSF) একটি টিমও পৌঁছয় সেখানে।

কলকাতার আকাশে দেখতে পাওয়া ড্রোনগুলির পিছনে পাকিস্তান যোগ রয়েছে কিনা এখনও স্পষ্ট নয়। তেমনভাবেই হাসনাবাদের আকাশে দেখতে পাওয়া ড্রোনগুলি আদতে বাংলাদেশ থেকে এসেছে নাকি স্থানীয় কেউ ওড়াচ্ছিল, সে বিষয়েও স্পষ্ট তথ্য এখনও পায়নি পুলিশ বা বিএসএফ। গোটা ঘটনার তদন্ত চলছে।

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে দেশের আকাশে ড্রোন দেখা কার্যত অভ্যাস হয়ে গেছিল। কারণ পাক সেনা লাগাতার ড্রোন হামলা করেছিল ভারতের বিভিন্ন রাজ্যে। যদিও দেশের এয়ার ডিফেন্স সিস্টেম বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ধ্বংস করে। বর্তমানে অবশ্য যুদ্ধবিরতি হয়েছে, আর ড্রোন হামলাও হচ্ছে না। তবে সাম্প্রতিক ঘটনাগুলি চিন্তা বাড়াচ্ছে।


```