Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মাথা ফাটা শিশুর ক্ষতে ফেভিকুইক দিয়ে জোড়ার অভিযোগ, কাঠগড়ায় মিরাটের ডাক্তার

একটি শিশুর খেলতে গিয়ে মাথা ফেটে যাওয়ায়, তার মাথায় সেলাই করার পরিবর্তে ৫ টাকার ফেভিকুইক দিয়ে জুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ডাক্তারের বিরুদ্ধে।

মাথা ফাটা শিশুর ক্ষতে ফেভিকুইক দিয়ে জোড়ার অভিযোগ, কাঠগড়ায় মিরাটের ডাক্তার

পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ডাক্তারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 20 November 2025 17:37

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মিরাটের এক ডাক্তারের অভিনব চিকিৎসায় শোরগোল পড়ে গিয়েছে। একটি শিশুর খেলতে গিয়ে মাথা ফেটে যাওয়ায়, তার মাথায় সেলাই করার পরিবর্তে ৫ টাকার ফেভিকুইক দিয়ে জুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ডাক্তারের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ডাক্তারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

সর্দার জসপিন্দর সিং থাকেন মিরাটের অভিজাত এলাকা জাগৃতি বিহারে। তাঁর এবং তাঁর স্ত্রীর অভিযোগ, তাঁদের ঘরের মধ্যেই খেলা করতে গিয়ে টেবিলের কোণায় ধাক্কা লেগে মাথা ফাটিয়ে ফেলে। গলগল করে রক্ত বেরনো অবস্থায় তাঁরা তাকে নিয়ে যান বেসরকারি ভাগ্যশ্রী হাসপাতালে। সেখানে কর্তব্যরত ডাক্তার বাচ্চাটির ক্ষত সেলাই না করে তাঁদের ৫ টাকা দামের একটি ফেভিকুইক কিনে আনতে বলেন বলে অভিযোগ।

পরিবারের দাবি, ফেভিকুইক এনে দেওয়া হলে ওই ডাক্তার তা দিয়ে ক্ষতস্থান জুড়ে দেওয়ার চেষ্টা করেন। তাতে বাচ্চাটি জ্বালা-যন্ত্রণায় আরও চিৎকার শুরু করে। তখন ডাক্তার তাঁদের আশ্বাস দিয়ে বলেন, সে ভয় পেয়ে চিৎকার করে কাঁদছে। কিছু সময় বাদে ব্যথা কমে গেলেই কান্নাও থেমে যাবে। কিন্তু, সেই রাতে ব্যথা আরও বাড়তে থাকলে পরিবারের লোকরা তাকে পরদিন সকালে লোকপ্রিয় হাসপাতালে নিয়ে যান।

সেখানকার ডাক্তাররা তিন ঘণ্টার চেষ্টায় ফেভিকুইক তুলতে সমর্থ হন। কারণ, ততক্ষণে ওই আঠা জমে চামড়ার সঙ্গে আটকে গিয়েছিল। আঠা তোলার পর ডাক্তাররা কাটা জায়গায় চারটি সেলাই করেন। পরিবারের অভিযোগ, পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তাঁদের অভিযোগ, ফেভিকুইক যদি চোখে ঢুকে যেত, তাহলে সে দৃষ্টিহীন হয়ে যেতে পারত।

মিরাটের মুখ্য মেডিক্যাল অফিসার জানান, তিনি ঘটনার কথা শুনেছেন। শিশুটির পরিবার অভিযোগ করেছে। একটি তদন্ত কমিটি গঠন করে সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাচ্চাটির বাবা-মা বিষয়টি মুখ্যমন্ত্রীর দফতরের নজরেও এনেছেন।


```