Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিহারি স্টাইলে গামছা নাড়িয়ে জনতার মন জিতলেন মোদী, ৫ বার মাথা হেঁট করে প্রণাম

এনডিএ সরকারের ‘ম্যাজিক মুখ’ মোদী এদিনও ফের একবার বিজয় কেতন ওড়ানোর ঢঙে বিহারি সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকা গামছা মাথার উপর তুলে বনবন করে ঘোরাতে থাকেন।

বিহারি স্টাইলে গামছা নাড়িয়ে জনতার মন জিতলেন মোদী, ৫ বার মাথা হেঁট করে প্রণাম

মোদী দুহাত জড়ো করে মঞ্চের ডানদিক থেকে বাঁদিক পর্যন্ত জনতার উদ্দেশে অবনত মস্তকে মোট পাঁচবার প্রণাম করেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 20 November 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: বিহারে নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানের শেষে বিহারি স্টাইলে রাজ্যের মানুষের মন জিতে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ সরকারের ম্যাজিক মুখ মোদী এদিনও ফের একবার বিজয় কেতন ওড়ানোর ঢঙে বিহারি সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকা গামছা মাথার উপর তুলে বনবন করে ঘোরাতে থাকেন। তা দেখে পাটনার গান্ধী ময়দানে উপস্থিত জনতা পাল্টা নিজেদের গামছা মাথার উপর ঘুরিয়ে আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন। দীর্ঘ শপথগ্রহণের মতো বিরক্তিকর পর্বের একেবারে শেষ প্রান্তে এসে মোদী এভাবেই বৃহস্পতিবার বিহারের এনডিএ সমর্থকদের সঙ্গে বিপুল সমর্থনে জয়ী করার আনন্দ ভাগ করে নেন।

এদিন নীতীশ কুমারের দশমবারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথের প্রধান আকর্ষণই ছিলেন মোদী। শপথের পর প্রধানমন্ত্রী রাশি রাশি জনতার সামনে মুখ্যমন্ত্রী নীতীশের হাত তুলে ধরেন। তাতেই উপস্থিত বিজেপি-জেডিইউ কর্মী-সমর্থকরা চিৎকার-স্লোগান দিতে শুরু করেন। সেই আনন্দের সব আলো শুষে নিয়ে মোদী মঞ্চে উপস্থিত শপথ নেওয়া মন্ত্রীদের কাছে ডেকে নেন। এবং সকলের সঙ্গে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তোলেন।

এরপর মোদী দুহাত জড়ো করে মঞ্চের ডানদিক থেকে বাঁদিক পর্যন্ত জনতার উদ্দেশে অবনত মস্তকে মোট পাঁচবার প্রণাম করেন। ভারতীয় সংস্কৃতিতে এই ভাবে জনবন্দনার রীতিতে হাজির থাকা জনতার মধ্যে উল্লাসের বাঁধ ভেঙে পড়ে। তারপরেই একেবারে শেষ মুহূর্তে মোদী গলায় জড়ানো গামছাটি খুলে গদা ঘোরানোর স্টাইলে আমজনতাকে বিজয়ের শুভেচ্ছা জানান।

বিহারের জনজীবনে গামছা শুধু একটি প্রতীক নয়, খেটেখাওয়া মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর আগেও প্রধানমন্ত্রী বিহারে প্রচারে এসে হেলিকপ্টারে ওঠার সময় গামছা নেড়ে অভিবাদন জানিয়েছিলেন জনতাকে। এমনকী বিহার জয়ের পর গত শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এসেও গামছা নাড়িয়ে বিজয়ীর ভঙ্গিতে দেশি স্টাইল প্রদর্শন করেছিলেন মোদী। এদিনের গামছা নাড়ানোর পর সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গিয়েছে। একটি ট্রেন্ডিং আলোচনার বিষয় হয়ে উঠেছে- মোদী কা গামছা শব্দবন্ধটি।


```