Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারের নালন্দার শীতলা মন্দিরে তুমুল ভিড়, পদপিষ্ট হয়ে প্রাণ গেল ৮ মহিলার, গুরুতর আহত ১২

প্রতি মঙ্গলবার শীতলা মায়ের মন্দিরে পূজা-অর্চনার জন্য ভক্তদের বিশাল সমাগম ঘটে। চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় ভক্তদের ভিড় ছিল অত্যন্ত বেশি। মন্দিরের প্রাঙ্গণেই হঠাৎ করে পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে।

বিহারের নালন্দার শীতলা মন্দিরে তুমুল ভিড়, পদপিষ্ট হয়ে প্রাণ গেল ৮ মহিলার, গুরুতর আহত ১২

শীতলা মন্দিরে দুর্ঘটনা!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 March 2026 11:47

দ্য ওয়াল ব্যুরো: বিহারের নালন্দা (Nalanda) জেলায় এক মর্মান্তিক ঘটনায় (Tragic Accident) আটজন প্রাণ হারিয়েছেন। স্থানীয় শীতলা মন্দিরে হঠাৎই পুণ্যার্থীদের মধ্যে পুজো দেওয়াকে কেন্দ্র করে ঠেলাঠেলি শুরু হয়।‌ এই সময় পদপিষ্ট হয়ে আটজন মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে (Massive Crowd at Sheetala Temple)। ১২ জন পুণ্যার্থী গুরুতর জখম হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি মঙ্গলবার শীতলা মায়ের (Sheetala Temple accident) মন্দিরে পূজা-অর্চনার জন্য ভক্তদের বিশাল সমাগম ঘটে। চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় ভক্তদের ভিড় ছিল অত্যন্ত বেশি। মন্দিরের প্রাঙ্গণেই হঠাৎ করে পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে।

দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি শুরু করে দেয়। বিশৃঙ্খলার মধ্যে ভিড়ের চাপে পিষ্ট হয়ে বেশ কয়েকজন নারী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে আটজন ঘটনাস্থলেই মারা যান।

পুলিশের প্রাথমিক অনুমান মৃতের সংখ্যা বাড়বে। ‌আহতদের কয়েকজনকে পার্টনায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেসে ভর্তি করানোর চেষ্টা চলছে।

নালন্দা হল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) রাজনীতির কর্মভূমি। এই জেলারই বাঢ় বিধানসভার হরনৌতের আদি বাসিন্দা তিনি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, শীতলা মন্দিরটি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের অদূরে অবস্থিত। ‌

ঘটনাস্থল থেকে স্থানীয় সংবাদকর্মীরা জানাচ্ছেন, ভিড় সামাল দেওয়ার মতো পর্যাপ্ত পুলিশ মন্দিরে ছিল না। যদিও এই মঙ্গলবার যে অন্যান্য সপ্তাহের তুলনায় অনেক বেশি ভিড় হবে তা জানাই ছিল। উপস্থিত পুলিশ ভিড় সামাল দিতে পারেনি। তার ফলে একপর্যায়ে পুরো হুড়োহুড়ি থেকে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।

সোমবারই নীতীশ কুমার বিহার বিধান পরিষদের সদস্য পদ ত্যাগ করেছেন। আগামী ১০ এপ্রিল তাঁর রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। তারপর তিনি মুখ্যমন্ত্রী পদ ইস্তফা দেবেন নাকি আরও ছ'মাস ক্ষমতায় থেকে যাবেন তা এখনও স্পষ্ট নয়। বিধানসভা এবং বিধান পরিষদের সদস্য না হয়েও আগামী ছয় মাস তিনি মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন। বলা চলে টানা দু দর্শক বিহারের মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করার পর বিদায় বেলায় তাঁর নিজের জেলায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।


```