জিআরএসই এই প্রথম নৌসেনার জন্য একই দিনে একাধিক রণতরী তৈরি ও হস্তান্তর করল (Indian defence manufacturing)। সংস্থার নির্মাণ ক্ষমতা এবং কর্মসম্পাদনের গতি যে কতটা বেড়েছে, তা এই ঘটনাই স্পষ্ট করে দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনটি জাহাজ হস্তান্তরের মাধ্যমে জিআরএসই তাদের দীর্ঘ দিনের সুনাম ধরে রাখল।

দেশের নৌবাহিনীতে একসঙ্গে তিন রণতরী
শেষ আপডেট: 31 March 2026 10:19
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় স্বদেশি প্রযুক্তির জোর (Make in India)! কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) লিমিটেড সোমবার এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল, একসঙ্গে তিনটি আধুনিক যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর (Indian Navy warships) হাতে তুলে দিয়ে। কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের এই সাফল্য শুধু সংস্থার দক্ষতাকেই প্রমাণ করে না, বরং দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার দিকেও বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
জিআরএসই এই প্রথম নৌসেনার জন্য একই দিনে একাধিক রণতরী তৈরি ও হস্তান্তর করল (Indian defence manufacturing)। সংস্থার নির্মাণ ক্ষমতা এবং কর্মসম্পাদনের গতি যে কতটা বেড়েছে, তা এই ঘটনাই স্পষ্ট করে দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনটি জাহাজ হস্তান্তরের মাধ্যমে জিআরএসই তাদের দীর্ঘ দিনের সুনাম ধরে রাখল। এই তিন জাহাজ- ‘দুনাগিরি’, ‘সংশোধক’ এবং ‘অগ্র’- এর সংযোজনে জিআরএসই-র মোট যুদ্ধজাহাজ নির্মাণের সংখ্যা পৌঁছাল ১১৮-তে। এর মধ্যে ৮০টি রণতরী ইতিমধ্যেই নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে।
তিন জাহাজ, তিন ভূমিকা
প্রজেক্ট ১৭এ-এর অধীনে তৈরি ‘দুনাগিরি’ (Dunagiri warship) একটি উন্নত ফ্রিগেট শ্রেণির যুদ্ধজাহাজ। এটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং আধুনিক নৌযুদ্ধের জন্য বিশেষভাবে প্রস্তুত। নৌসেনার শক্তি বাড়াতে জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।
জিআরএসই-র তৈরি চারটি নজরদারি জাহাজের মধ্যে সর্বশেষ সংযোজন ‘সংশোধক’ (Sanshodhak vessel)। এটি উপকূলবর্তী এলাকায় টহল ও নজরদারির কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌবাহিনীর পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে এই জাহাজটি বড় ভূমিকা নেবে।
অন্যদিকে ‘অগ্র’ (Agra ASW Shallow Water Craft) হল ডুবোজাহাজ-বিধ্বংসী অগভীর জলযান (ASW-SWC) শ্রেণির রণতরী। জিআরএসই মোট আটটি এই ধরনের জাহাজ তৈরি করছে, যার অন্যতম এই ‘অগ্র’। অগভীর সমুদ্রে শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও ধ্বংসের ক্ষমতা বাড়াতে জাহাজটি বিশেষভাবে তৈরি।
নৌসেনার শক্তি বাড়বে, শঙ্কায় প্রতিপক্ষ
তিনটি আধুনিক জাহাজ একসঙ্গে যুক্ত হওয়ায় ভারতীয় নৌবাহিনীর প্রতিরক্ষা ক্ষমতা আরও জোরদার হবে। বিশেষজ্ঞদের মতে, এই জাহাজগুলি শুধু ভারতীয় নৌসেনার শক্তি বাড়াবে না, বরং পাকিস্তান ও চিনের মতো প্রতিপক্ষ দেশগুলিকেও চাপে ফেলবে।
স্বদেশি ক্ষমতার উপর ভিত্তি করে এই ঐতিহাসিক সাফল্য ভারতের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার যাত্রায় আরেকটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।