বিভ্রান্তি দূর করতে সরকার মূল ভিডিওটি প্রকাশ করেছে। সেখানে মন্ত্রকের ওই আধিকারিক সুজাতা শর্মা শুধু দেশের জ্বালানি সরবরাহ কীভাবে স্থিতিশীল রাখা হচ্ছে, সেই বিষয়ে কথা বলছিলেন। তিনি জানান,

ফাইল ছবি
শেষ আপডেট: 31 March 2026 09:44
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে (West Asia Conflict) তেহরান হরমুজে (Hormuz Pronali) নিয়ন্ত্রণ ধরে রেখেছে, ফলে বিশ্বজুড়ে যখন জ্বালানি সঙ্কট (Fuel Crisis), সেইসময়ে ভারত নাকি ইরানি তেল (Iranial Oil) নেওয়া দেশগুলোকেও নাকি ‘টার্গেট’ করার পরিকল্পনা করছে! সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ঘিরে তৈরি হয়েছে বড়সড় বিভ্রান্তি। এবার সরকার এই ভুয়ো ভিডিওর বিরুদ্ধে কড়া সতর্কতা জারি করেছে।
সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি ডিপফেক ভিডিও (Deepfake Video) ঘিরে ব্যাপক বিভ্রান্তি তৈরি হওয়ায় কেন্দ্র জানায়, ভিডিওটিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের এক সিনিয়র আধিকারিকের নামে মিথ্যে বক্তব্য ছড়ানো হয়েছে। সরকার জানিয়েছে, এটি সম্পূর্ণ ডিজিটালি বদলে দেওয়া ভুয়ো ভিডিও, যার উদ্দেশ্য ভুল তথ্য ছড়িয়ে আতঙ্ক তৈরি করা।
🚨 DEEPFAKE ALERT!
Pakistani propaganda accounts are circulating a digitally manipulated video, falsely showing Joint Secretary, Ministry of Petroleum & Natural Gas, stating that: 'We have been assured by senior government officials that the Iranian terrorist attacks on Indian… pic.twitter.com/M299VLZmAn— PIB Fact Check (@PIBFactCheck) March 30, 2026
ডিপফেক ভিডিও নিয়ে সরকারের সতর্কতা
সোমবার কেন্দ্র জানায়, পাকিস্তানি প্রোপাগান্ডা (Pakistani Propaganda) অ্যাকাউন্টগুলি এমন একটি ভিডিও ছড়াচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং ইরানি তেল পাওয়া দেশগুলিকেই নাকি ‘টার্গেট’ করা হবে। সরকার স্পষ্ট জানায়, এমন কোনও কথা ওই আধিকারিক কখনও বলেননি। ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়োভবে তৈরি।
আসল ভিডিও প্রকাশ করে কেন্দ্র
বিভ্রান্তি দূর করতে সরকার মূল ভিডিওটি প্রকাশ করেছে। সেখানে মন্ত্রকের ওই আধিকারিক সুজাতা শর্মা শুধু দেশের জ্বালানি সরবরাহ কীভাবে স্থিতিশীল রাখা হচ্ছে, সেই বিষয়ে কথা বলছিলেন। তিনি জানান,
“ভারতে মাত্র ৫-১০ দিনের তেল মজুত,”এ দাবিও ভুয়ো
সোশ্যাল মিডিয়ায় আরও একটি দাবি ছড়াচ্ছে যে দেশে নাকি মাত্র ৫–১০ দিনের তেল মজুত আছে। এই দাবিকেও সম্পূর্ণ ভুয়ো বলে জানাল কেন্দ্র।
কেন্দ্র স্পষ্ট করেছে,
কেন্দ্রের সতর্কবার্তা, কোনও খবর শেয়ার করার আগে তা সরকারি বা নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। সত্যতা যাচাই না করে এমন তথ্য ছড়ালে পরিস্থিতি আরও জটিল হতে পারে।