Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সোনমার্গে ভয়াবহ তুষারধস কয়েক সেকেন্ডে গ্রাস করল পরপর হোটেল-গাড়ি! দেখুন সেই মুহূর্তের ভিডিও

উপত্যকা জুড়ে তীব্র তুষারপাত (Snowfall in Kashmir) পরিবহণ ব্যবস্থাকে প্রায় অচল করে দিয়েছে। মঙ্গলবার সারাদিন ধরে তুষারপাত চলতে থাকায় পর্যটকদের যাতায়াতের পথ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (NH-44) বন্ধ করে দিতে হয়। 

সোনমার্গে ভয়াবহ তুষারধস কয়েক সেকেন্ডে গ্রাস করল পরপর হোটেল-গাড়ি! দেখুন সেই মুহূর্তের ভিডিও

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 January 2026 07:41

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) এই সময় পর্যটকদের ভিড়! মঙ্গলবার গভীর রাতে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সোনমার্গে নেমে আসে ভয়াবহ তুষারধস (Massive avalanche in Sonamarg area)। আচমকা পাহাড় থেকে নেমে আসা বিশাল বরফের স্রোত মুহূর্তের মধ্যে সোনমার্গের সরবল এলাকায় পরপর কয়েকটি হোটেল-বাড়ি ও গাড়িকে গ্রাস করে ফেলে। মুহূর্তে বরফের সাদা চাদরে ঢেকে যায় গোটা এলাকা। বরফে চাপা পড়ে যাওয়া  এলাকা খুঁড়ে খুঁড়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই (no casualties or injuries have been reported)।

মঙ্গলবার রাত ঠিক ১০টা ১২ মিনিটে তুষারধসটি নেমে আসে (massive avalanche in Sonmarg)। সোনমার্গ এলাকায় তুষারধসের মুহূর্তটি নিকটবর্তী একটি সিসিটিভি-তে ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, পাহাড়ের মাথা থেকে ধেয়ে আসা বিশাল বরফঝড় কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়ি, হোটেল ও গাড়িকে ঢেকে ফেলেছে। বাসিন্দা ও পর্যটকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রশাসন তাঁদের আশ্বস্ত করে দ্রুত এলাকায় অভিযান শুরু করে।

অধিকর্তারা জানান, গত কয়েকদিনের অবিরাম তুষারপাতের কারণে আগেই উচ্চ-তীব্রতার তুষারধস সতর্কতা জারি করা হয়েছিল (High alert in Jammu Kashmir)। ফলে স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা সতর্ক থাকায় ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে।

এরই মধ্যে, উপত্যকা জুড়ে তীব্র তুষারপাত (Snowfall in Kashmir) পরিবহণ ব্যবস্থাকে প্রায় অচল করে দিয়েছে। মঙ্গলবার সারাদিন ধরে তুষারপাত চলতে থাকায় পর্যটকদের যাতায়াতের পথ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (NH-44) বন্ধ করে দিতে হয়। নাভিইয়ুগ টানেল-এর কাছে কাজিগুন্ড ও বানিহাল এলাকায় ঘন বরফ জমে যাওয়ায় রাস্তা দিয়ে কোনও যান চলাচল সম্ভব হয়নি। ফলে বহু যাত্রী মাঝপথে আটকে পড়েন।

শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরেও (Srinagar Airport) বিপর্যস্ত হয় বিমান পরিষেবা। ৫৮টি নির্ধারিত উড়ান- ২৯টি আসার ও ২৯টি যাওয়ার- পুরোপুরি বাতিল করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রানওয়েতে তুষারপাত এতটাই প্রবল ছিল যে তা নিরাপদভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। পর্যটক ও যাত্রীরা বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাড়ি ফিরতে পারেননি।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সমগ্র কাশ্মীর উপত্যকা বরফের চাদরে ঢেকে যায়। প্রশাসন জানিয়েছে, জরুরি পরিষেবা, বিদ্যুৎ ও রাস্তা পরিষ্কার রাখার কাজে কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। সোনমার্গে উদ্ধারকারী দল তুষারের নীচে চাপা পড়া এলাকা খুঁড়ে খুঁড়ে পরিস্থিতি পর্যালোচনা করছে।

এত ভয়ংকর তুষারধসের (massive avalanche hits Kashmir's Sonamrg) পরও প্রাণহানি না হওয়া স্থানীয়দের কাছে বড় স্বস্তির বিষয়। তবে তুষারপাত থামার কোনও লক্ষণ না থাকায় উপত্যকাজুড়ে এখনও সতর্কতা বজায় রয়েছে।


```