Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাওবাদী দমন অভিযানে চাপ বাড়ছে! 'সময় দিন, আত্মসমর্পণের সুযোগ চাই', তিন রাজ্যকে চিঠি নেতৃত্বের

মাওবাদী শীর্ষনেতা যে সময় চাইছেন, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্ধারিত সময়সীমার মধ্যেই পড়ে (Amit Shah Naxal deadline)। তাই তিন রাজ্যকে এই সময়টুকু সংযম দেখিয়ে নিরাপত্তা অভিযানে বিরতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

মাওবাদী দমন অভিযানে চাপ বাড়ছে! 'সময় দিন, আত্মসমর্পণের সুযোগ চাই', তিন রাজ্যকে চিঠি নেতৃত্বের

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 November 2025 09:00

দ্য ওয়াল ব্যুরো: আত্মসমর্পণের সুযোগ দিতে কিছুদিনের জন্য মাওবাদীদের বিরুদ্ধে অভিযান (Anti-Maoist operation) স্থগিত রাখা হোক, এই অনুরোধ জানালেন মাওবাদী নেতৃত্ব। তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে পাঠানো চিঠিতে তাঁরা বলেছেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান বন্ধ রাখলে সংগঠনের সদস্যরা আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবেন।

এই আবেদনের প্রেক্ষাপটও বেশ গুরুত্বের। কেন্দ্র সরকারের লক্ষ্য আগামী বছরের ৩১ মার্চের মধ্যেই দেশ থেকে মাওবাদী কার্যকলাপ সম্পূর্ণ নির্মূল করা। সে লক্ষ্য অর্জনে গত কয়েক মাস ধরে মাওবাদী এলাকায় লাগাতার অভিযান চলছে। ইতিমধ্যেই বহু মাওবাদী নেতা আত্মসমর্পণও করেছেন (Maoist surrender)। সম্প্রতি অন্ধ্রপ্রদেশে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন মাওবাদীদের শীর্ষ নেতা মাদ্ভী হিডমা। তাঁর মৃত্যুর ঠিক কয়েকদিন পরেই আসল নেতৃত্বের এই চিঠি।

চিঠিটি লিখেছেন মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ-ছত্তীসগঢ় (MMC) স্পেশাল জোনাল কমিটির তরফ থেকে মুখপাত্র অনন্ত। সোমবার প্রকাশ্যে আসা ওই চিঠিতে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে আবেদন জানিয়েছেন, যদি আত্মসমর্পণের জন্য কিছু সময় দেওয়া হয়, তবে বহু সদস্য অস্ত্র ত্যাগ করতে প্রস্তুত।

অনন্ত তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, সম্প্রতি একাধিক শীর্ষ মাওবাদী নেতা আত্মসমর্পণের পথ বেছে নিয়েছেন। কয়েক মাস আগে কেন্দ্রীয় কমিটির সদস্য মল্লজুলা বেনুগোপাল রাও ওরফে সোনু জানিয়েছিলেন, সংগঠন সাময়িকভাবে সশস্ত্র সংগ্রাম স্থগিত রাখতে চায়। পরে তিনি আত্মসমর্পণও করেন। তেলঙ্গানাতেও আত্মসমর্পণ করেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য পুল্লুরি প্রসাদ রাও। এসব উদাহরণ তুলে ধরে অনন্ত লিখেছেন, MMC জোনাল কমিটির বহু সদস্যই সরকারি পুনর্বাসন প্রকল্পে যোগ দিতে চান।

তবে তাঁদের দাবি, সিদ্ধান্ত নিতে সংগঠনের প্রতিটি স্তরের সদস্যের সঙ্গে মতবিনিময় প্রয়োজন। তাই ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চাইছেন তাঁরা। এছাড়াও অনন্ত স্পষ্ট লিখেছেন, এই সময় চাওয়ার নেপথ্যে কোনও গোপন উদ্দেশ্য নেই এবং সংগঠনের অবস্থান স্পষ্ট করতে তাঁরা এই বছর ‘পিপলস লিবারেশন গেরিলা আর্মি সপ্তাহ’ও পালন করবেন না।

মাওবাদী শীর্ষনেতার কথায়, যে সময় তাঁরা চাইছেন, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্ধারিত সময়সীমার মধ্যেই পড়ে (Amit Shah Naxal deadline)। তাই তিন রাজ্যকে এই সময়টুকু সংযম দেখিয়ে নিরাপত্তা অভিযানে বিরতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই আত্মসমর্পণের ঢল এবং ধারাবাহিক অভিযানে মাওবাদী সংগঠনের শক্তি কমেছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে মাওবাদী নেতৃত্বের এই চিঠি ভবিষ্যতের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।


```