Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

মেইতেই নেতাদের গ্রেফতারি ঘিরে রাতভর বিক্ষোভ মণিপুরে, বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবাও

ফের উত্তপ্ত মণিপুর। মেইতেই সংগঠন 'আরামবাই টেংগোল'-এর পাঁচ স্বেচ্ছাসেবক গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শনিবার রাতে রাজ্যের রাজধানী ইম্ফলের একাধিক এলাকায় ছড়ায় ব্যাপক বিক্ষোভ। 

মেইতেই নেতাদের গ্রেফতারি ঘিরে রাতভর বিক্ষোভ মণিপুরে, বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবাও

উত্তপ্ত মণিপুর

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 8 June 2025 07:53

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তপ্ত মণিপুর। মেইতেই সংগঠন 'আরামবাই টেংগোল'-এর পাঁচ স্বেচ্ছাসেবক গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শনিবার রাতে রাজ্যের রাজধানী ইম্ফলের একাধিক এলাকায় ছড়ায় ব্যাপক বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপত্যকার পাঁচটি জেলায় ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিল মণিপুর সরকার।

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, শনিবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলায় V-SAT ও VPN সহ সমস্ত ইন্টারনেট পরিষেবা পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে। প্রশাসনের মতে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ, যাতে সমাজবিরোধীরা ঘৃণামূলক বার্তা ছড়িয়ে পরিস্থিতিকে আরও অশান্ত করে তুলতে না পারে।

শনিবার রাতে কোয়াকিথেল এবং উরিপোকের রাস্তায় টায়ার ও পুরনো আসবাবপত্র জ্বালিয়ে বিক্ষোভকারীরা দাবি তোলে গ্রেফতার হওয়া সদস্যদের মুক্তির। কিছু এলাকায় চলে ভাঙচুরও। পরিস্থিতি জটিল হয়ে উঠলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

পশ্চিম ইম্ফলের কোয়াকিথেল পুলিশ ফাঁড়িতে হামলার জেরে দুই সাংবাদিক ও এক সাধারণ নাগরিক আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্যসভার সাংসদ লেইশেম্বা সানাজাওবা। একটি ভাইরাল ভিডিওতে তাঁকে দেখা যায় নিরাপত্তা বাহিনীর এক আধিকারিককে উদ্দেশ করে বলতে, "আমরা শান্তি ফিরিয়ে আনতে চেয়েছিলাম। কিন্তু এইভাবে তা সম্ভব নয়। চাইলে আমাকেও গ্রেফতার করুন।"

এনআইএ-র তরফে ওই পাঁচ জনকে শনিবার দুপুর আড়াইটে নাগাদ গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর, যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত তাঁদের পরিচয় বা অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

মণিপুর সরকারের বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, "বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক ছবি ও বার্তা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তা আটকাতেই সাময়িক ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"


```