Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আর মন খারাপ নয়, শীত পড়তে না পড়তেই খুলছে নর্থ সিকিমের এই রুট

২০২৪ সালের শুরু থেকেই ধস-বন্যার জন্য নর্থ সিকিম বিপর্যস্ত হয়।

আর মন খারাপ নয়, শীত পড়তে না পড়তেই খুলছে নর্থ সিকিমের এই রুট

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 27 November 2024 21:14

দ্য ওয়াল ব্যুরো: শীত পড়তে না পড়তেই সুখবর দিল সিকিম প্রশাসন। ১ ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে নর্থ সিকিমের মঙ্গন জেলা। বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হল বুধবার। 

২০২৪ সালের শুরুতে ধস-বন্যার জন্য নর্থ সিকিম বিপর্যস্ত হয়। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পর্যটকদের প্রবেশ। ভারী বৃষ্টির জন্য ধসে ক্ষতিগ্রস্থ হয়েছিল রাস্তা। খবর ছিল, দ্রুত ছন্দে ফেরার চেষ্টা করছে নর্থ সিকিম। পর্যটকদের আহ্বানে নেওয়া হচ্ছে প্রস্তুতিও। সেই মতোই শীতের শুরুতে সুখবর দিল সিকিম প্রশাসন। 

জানা গিয়েছে, নর্থ সিকিম হাইওয়ে বিপর্যস্ত ছিল, তা মেরামত করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে অনেকটাই ভাল। তাই ১ তারিখ থেকে খুলছে মঙ্গন জেলা। তবে, যা কাজ বাকি রয়েছে তা আগামীদিনেও চলবে।
 
সিকিমের এই অংশ খুলে যাওয়ায় খুশির হাওয়া পর্যটকদের মধ্যে। 


```